ধার হিসেবে নেওয়া ১৩ লাখ ৬৯ হাজার টাকা ফেরত না দিয়ে আত্মসাতের অভিযোগে দিনাজপুর সদর কোর্ট ও আমলি আদালতে ৫টি মামলা দায়ের করা হয়েছে ..

MD ABDUL MAZID KHAN avatar   
MD ABDUL MAZID KHAN
****

 

খাঁন মোঃ আঃ মজিদ দিনাজপুর জেলা প্রতিনিধি 

 

ধার হিসেবে গ্রহণ করা মোট ১৩ লাখ ৬৯ হাজার টাকা ফেরত না দিয়ে আত্মসাতের চেষ্টা এবং টাকা চাইতে গেলে হুমকি প্রদানের অভিযোগে দিনাজপুর সদর কোর্ট ও আমলি আদালতে পৃথক ৫ টি মামলা দায়ের করা হয়েছে। মামলাগুলো করেছেন দিনাজপুরের প্রবীণ সাংবাদিক মোঃ আঃ মজিদ খান।

 

বাদীর অভিযোগ অনুযায়ী, বিভিন্ন সময়ে একাধিক ব্যক্তি তার কাছ থেকে ধার হিসেবে টাকা গ্রহণ করেন। বারবার সময় দেওয়া সত্ত্বেও তারা টাকা পরিশোধ করেননি। পরে কোনো উপায়ান্তর না দেখে তিনি আদালতের আশ্রয় নেন।

 

মামলা নং ১৩১/২৬

 

দিনাজপুর আমলি আদালতে দায়েরকৃত এ মামলায় মোট পাওনা দেখানো হয়েছে ১ লাখ ৬০ হাজার টাকা।

 

টাকা গ্রহণের তারিখ:

১৮/১১/২০২৫, ২৭/১১/২০২৫ এবং ২৫/১২/২০২৫।

 

লিগ্যাল নোটিশ: ১ নং ও ২ নং লিগ্যাল নোটিশ গত ১৫/০৪/২০২৬ তারিখে গ্রহণ করেন টাকা গ্রহীতারা। এরপরও তারা টাকা পরিশোধ করেননি।

 

আসামিরা:

১. মোঃ আব্দুল জলিল মিয়া (৪০), পিতা: মোঃ রহিম মিয়া, সাং কলেজ রোড, রেলঘণ্টি, ঠোঙ্গাপট্টি, স্টেশনপাড়া, ৬ নং ওয়ার্ড, সেতাবগঞ্জ পৌরসভা, উপজেলা বোচাগঞ্জ, জেলা দিনাজপুর।

২. মোঃ আলম (৪৫), পিতা: মোঃ মজিবর রহমান, সাং ঢাকাইপট্টি, শহীদপাড়া, ৪ নং ওয়ার্ড, সেতাবগঞ্জ পৌরসভা, উপজেলা বোচাগঞ্জ, জেলা দিনাজপুর। ৩. শ্রীমতি সরস্বতী (৪৩), স্বামী: পবিত্র সিংহ, সাং স্টেশনপাড়া, ধনতলা, কলেজ রেলঘণ্টি, ৬ নং ওয়ার্ড, সেতাবগঞ্জ পৌরসভা, উপজেলা বোচাগঞ্জ, জেলা দিনাজপুর।

 

বাদীর ভাষ্য অনুযায়ী, গত ২ মে ২০২৬, শনিবার বিকেল ৪টার দিকে পাওনা টাকা ফেরত চাইতে গেলে আসামি গণ ময়দার খামির কাটার চাকু প্রদর্শন করে হুমকি দেন। তারা বলেন, “মামলা করে টাকা উদ্ধার করতে পারলে করো, আর লাভের অংশ চাইতে গেলে সেতাবগঞ্জ ছাড়তে হবে।”

 

 

---

 

মামলা নং ১৩৮/২৬

 

এই মামলায় মোট পাওনা দেখানো হয়েছে ৪ লাখ ২০ হাজার টাকা।

 

টাকা গ্রহণের তারিখ:

২১/১০/২০২৫, ২৩/১০/২০২৫, ১০/১২/২০২৫, ১১/০১/২০২৬ এবং ২৩/০২/২০২৬।

 

আসামিরা:

১. পবিত্র সিংহ (৫৭), পিতা: রঞ্জিৎ সিংহ,

২. শ্রীমতি সরস্বতী (৪৩), স্বামী: পবিত্র সিংহ সাং স্টেশনপাড়া, ধনতলা, কলেজ রেলঘণ্টি, ৬ নং ওয়ার্ড, সেতাবগঞ্জ পৌরসভা, উপজেলা বোচাগঞ্জ, জেলা দিনাজপুর। ৩. মুক্তার ড্রাইভার (৪৮), পিতা: রঘুয়া, সাং ঝাড়বাড়ি বাসস্ট্যান্ড, কলেজ রোড, ৬ নং ওয়ার্ড, সেতাবগঞ্জ পৌরসভা, উপজেলা বোচাগঞ্জ, জেলা দিনাজপুর।

৪. মোঃ আইনুল (৫০), পিতা: নুর মোহাম্মদ, সাং কলেজপাড়া, ডিগ্রি কলেজ রোড, ৭ নং ওয়ার্ড, সেতাবগঞ্জ পৌরসভা, উপজেলা বোচাগঞ্জ, জেলা দিনাজপুর।

 

গত ৮ মে ২০২৬, শুক্রবার বিকেল ৪টার দিকে আসল ও লাভের অংশ দাবি করলে তারা বলেন, “মামলা করে টাকা আদায় করতে।”

 

 

---

 

মামলা নং ১৩৯/২৬

 

এই মামলায় মোট পাওনা দেখানো হয়েছে ৫০ হাজার টাকা।

 

টাকা গ্রহণের তারিখ:

১৯/০১/২০২৬।

 

আসামি:

১. খোকন চন্দ্র দাস (৩১), পিতা: জয় চন্দ্র দাস, সাং দাসপাড়া, জালগাঁও, সেতাবগঞ্জ, উপজেলা বোচাগঞ্জ, জেলা দিনাজপুর।

 

গত ৭ মে ২০২৬, বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে পাওনা টাকা চাইতে গেলে তিনি বলেন, “মামলা করে টাকা আদায় করতে।”

 

----

দিনাজপুর সদর কোর্ট মামলা 

 

মামলা নং ৮৫৪/২৬

 

এই মামলায় মোট পাওনা দেখানো হয়েছে ৪ লক্ষ ২০ হাজার।

 

টাকা গ্রহণের তারিখ: ২৫/০১/২০২৬, ০১/০২/২০২৬, ১০/১২/২০২৫, ১০/০২/২০২৬, ০৮/০১/২০২৬

 

আসামি:

১. পবিত্র সিংহ (৫৭) পিতা রঞ্জিৎ সিংহ, ২. শ্রীমতি স্বরসতী (৪৩) স্বামী পবিত্র সিংহ উভয় সাং স্টেশনপাড়া, ধনতলা, কলেজ রেলঘণ্টি, ৬ নং ওয়ার্ড, সেতাবগঞ্জ পৌরসভা, উপজেলা বোচাগঞ্জ, জেলা দিনাজপুর। ৩. মোঃ সোহেল রানা (৪০) পিতা মৃত আইয়ুব আলী সাং রেল কলোনি স্টেশনপাড়া, বোচাগঞ্জ, দিনাজপুর। ৪. বিপ্লব চন্দ্র দাস (৪৫) পিতা গজেন চন্দ্র দাস সাং দাসপাড়া, জালগাও, সেতাবগঞ্জ পৌরসভা, বোচাগঞ্জ, দিনাজপুর। ৫. মোঃ রমজান আলী (৩৮) পিতা মোঃ বিষু সাং পিটিবি পাড়া, ৬ নং ওয়ার্ড, সেতাবগঞ্জ পৌরসভা, বোচাগঞ্জ, দিনাজপুর। ৬. সুমন চন্দ্র দাস (৩৫) পিতা দুলাল চন্দ্র দাস সাং দাসপাড়া, জালগাও, সেতাবগঞ্জ পৌরসভা, বোচাগঞ্জ দিনাজপুর।

 

৯ মে ২০২৬, শনিবার বিকেল ৪টার দিকে পাওনা টাকা চাইতে গেলে সবাই একই কথা বলেন, “মামলা করে টাকা আদায় করতে।”

 

 

---

 

মামলা নং ৮৫৩/২৬

 

এই মামলায় মোট পাওনা দেখানো হয়েছে ৩ লক্ষ ১৯ হাজার টাকা

 

টাকা গ্রহণের তারিখ: ০৯/১০/২০২৫, ১৮/০১/২০২৬

 

আসামি:

১. মোঃ লিটন (৩৭) পিতা শাহ আলম, ২. মোছাঃ ফাতেমা বেগম (২৬) স্বামী মোঃ লিটন উভয় সাং শহীদপাড়া মুর্শিদাহাট, সেতাবগঞ্জ পৌরসভা, বোচাগঞ্জ, দিনাজপুর। ৩. মোঃ ইউনুছ আলী খাঁ (৪৮) পিতা মোকসেদ আলী খাঁ সাং ঝাড়বাড়ী, ধনতলা, সেতাবগঞ্জ পৌরসভা, বোচাগঞ্জ দিনাজপুর।

 

৯ মে ২০২৬, শনিবার বিকেল ৪টার দিকে পাওনা টাকা চাইতে গেলে তারও একই কথা বলেন, “মামলা করে টাকা আদায় করতে।”

 

সব ধরনের প্রচেষ্টা ব্যর্থ হওয়ায় প্রবীণ সাংবাদিক মোঃ আঃ মজিদ খান শেষ পর্যন্ত দিনাজপুর সদর কোর্ট ও আমলি আদালতে পৃথক ৫টি মামলা দায়ের করেন।

 

উল্লেখ্য, মামলাগুলোর মাধ্যমে মোট ১৩ লাখ ৬৯ হাজার টাকা আদায়ের দাবি করা হয়েছে। মামলাগুলো বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে।

 

 

 

 

No comments found


News Card Generator