ঢাকা পলিটেকনিক শিক্ষার্থীদের কাছে ক্ষমা চাইল আজমেরী গ্লোরী পরিবহন, ২৪ ঘণ্টা হাফ ভাড়ার প্রতিশ্রুতি..

Md Yasir Arafat avatar   
Md Yasir Arafat
ঢাকা পলিটেকনিক শিক্ষার্থীদের কাছে ক্ষমা চাইল আজমেরী গ্লোরী পরিবহন, ২৪ ঘণ্টা হাফ ভাড়ার প্রতিশ্রুতি..
ঢাকা পলিটেকনিক শিক্ষার্থীদের কাছে ক্ষমা চাইল আজমেরী গ্লোরী পরিবহন, ২৪ ঘণ্টা হাফ ভাড়ার প্রতিশ্রুতি..
****

ইয়াছির আরাফাত, স্টাফ রিপোর্টারঃ-

মার্কেটপ্লেস পণ্যসমূহ (Marketplace)

সরাসরি কেনাকাটা করুন
সবগুলো দেখুন

ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের সঙ্গে সংঘটিত অনাকাঙ্ক্ষিত ঘটনার পর ক্ষমা চেয়েছে আজমেরী গ্লোরী পরিবহন কর্তৃপক্ষ। 

মঙ্গলবার (১৬ জুন) শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার পর একটি লিখিত অঙ্গীকারনামায় ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হওয়ার আশ্বাস দেওয়া হয়।

অঙ্গীকারনামায় আজমেরী গ্লোরী পরিবহন কর্তৃপক্ষ জানায়, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট সহ সকল শিক্ষার্থীরা প্রতিদিন ২৪ ঘণ্টা হাফ ভাড়ায় যাতায়াতের সুবিধা পাবেন। সাম্প্রতিক ঘটনার জন্য শিক্ষার্থীদের কাছে দুঃখ প্রকাশ করে কর্তৃপক্ষ জানায়, ভবিষ্যতে শিক্ষার্থীদের সঙ্গে সম্মানজনক আচরণ নিশ্চিত করা হবে।

এছাড়া ঘটনার সঙ্গে জড়িত হেল্পারের বিরুদ্ধে প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও উল্লেখ করা হয়।

বিষয়টি ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব মো. সাইফুল ইসলামের সঙ্গে আলোচনার মাধ্যমে নিশ্চিত করা হয়েছে বলে জানানো হয়।

অঙ্গীকারনামায় আজমেরী গ্লোরী পরিবহনের পরিচালক মো. কামরুল ইসলাম, মো. আমিনুল ইসলাম এবং সদস্য মো. রাশেদুজ্জামান স্বাক্ষর করেন।

No comments found


News Card Generator