দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।..

Abu Rayhan avatar   
Abu Rayhan
দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।..
দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।..
ছবি: সংগৃহীত
দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।..

দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩১ জুলাই) বিকেলে বিরল সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ফুটবল মাঠে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ ও দিনাজপুর-৪ (খানসামা-চিরিরবন্দর) আসনের সংসদ সদস্য আখতারুজ্জামান মিয়া।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, বিরল উপজেলা বিএনপির সভাপতি বাবুল হোসেন, বোচাগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি কাশেম আলী, সাধারণ সম্পাদক সফিকুল আলম, বিরল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, বিরল পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আসাদুল হক হিরা, সাধারণ সম্পাদক নুরজামাল হোসেন সোনাহার, বিরল থানার অফিসার ইনচার্জ আল এমরান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. পার্থ জ্বীময় সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা রুম্মান আক্তার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক, প্রশাসনিক ও ক্রীড়া ব্যক্তিত্ব।

উদ্বোধনী খেলায় নীলফামারী ফুটবল একাডেমি ২-১ গোলের ব্যবধানে স্বাগতিক বিরল উপজেলা ক্রীড়া সংস্থাকে পরাজিত করে টুর্নামেন্টে শুভ সূচনা করে।

খেলার ধারাভাষ্য প্রদান করেন উত্তরবঙ্গের স্বনামধন্য ধারাভাষ্যকার এস এম রফিক।

Walang nakitang komento

News Card Generator