বান্দরবান সংবাদদাতা
দেশের জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম ঢাকা পোস্ট-এর বান্দরবান জেলা প্রতিনিধি শহিদুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ উঠার পর কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা গ্রহণ করেছে। পদক্ষেপ নেওয়ার ফলে পাঠক ও জনগণের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
বান্দরবান জেলার অনেক ভুক্তভোগী ন্যায়বিচার পেয়ে স্বস্তি অনুভব করেছেন। অভিযোগকারী ঢাকা পোস্ট-এর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। অভিযোগ সূত্রে জানা গেছে, ২৫ জানুয়ারি জেলার এক ভুক্তভোগী চাঁদাবাজির অভিযোগে শহিদুল ইসলামের বিরুদ্ধে সরাসরি ঢাকা পোস্ট-এর ভারপ্রাপ্ত সম্পাদক বরাবরে অভিযোগ দাখিল করেন। অভিযোগের পর দ্রুততম সময়ে সংশ্লিষ্ট ব্যক্তিকে ঢাকা পোস্ট থেকে বাদ দেওয়া হয়।
ভুক্তভোগীর অভিযোগে বলা হয়েছে, শহিদুল ইসলাম বিভিন্ন সময়ে প্রায় আড়াই লক্ষ টাকার মতো অর্থ নিয়েছিলেন। তার মধ্যে সবচেয়ে আলোচিত ঘটনা ছিল বান্দরবান পরিবেশ অধিদপ্তরের নাম ব্যবহার করে ২০ হাজার টাকা নেওয়া। অভিযোগে আরও বলা হয়েছে, সরকারি সুযোগ-সুবিধা প্রদান করার প্রতিশ্রুতি দেখিয়ে ভুক্তভোগীর কাছ থেকে অর্থ নিয়েছেন। এইভাবে বান্দরবান জেলার অনেক ভুক্তভোগীর কাছ থেকে জিম্মি করে টাকা আদায় করতেন এবং না দিলে নিউজ প্রকাশের ভয় দেখাতেন।
কর্তৃপক্ষের ব্যবস্থা নেওয়ার খবর পেয়ে
ভুক্তভোগী প্রতিবেদকে বলেন, আমার অভিযোগ গুরুত্ব সহকারে বিবেচনা হওয়ায় ন্যায়বিচার পেয়েছি। তিনি ঢাকা পোস্ট-এর সততা ও দায়িত্বশীলতায় সন্তুষ্ট।
এ বিষয়ে ঢাকা পোস্ট-এর জ্যেষ্ঠ বার্তা সম্পাদক মাহাবুর আলম সোহাগ হোয়াটসঅ্যাপ বার্তায় জানিয়েছেন,
“১ জানুয়ারি ২০২৬ থেকে সংশ্লিষ্ট ব্যক্তি ঢাকা পোস্ট-এর সঙ্গে কোনোভাবেই সম্পৃক্ত নন।
স্থানীয় সূত্র জানায়, গণমাধ্যমের পেশাগত নৈতিকতা, তথ্যের নির্ভরযোগ্যতা এবং পাঠকের আস্থা অক্ষুণ্ণ রাখাই এই পদক্ষেপ নেওয়ার মূল কারণ।
এ ঘটনায় স্থানীয় সাংবাদিক মহলে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই মনে করছেন, এই ধরনের দায়িত্বশীল পদক্ষেপ গণমাধ্যমে জবাবদিহিতা ও নৈতিক চর্চা জোরদার করবে এবং ভবিষ্যতে অনিয়ম প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
close
ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!
দেশের জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম ঢাকা পোস্টের বান্দরবান জেলা প্রতিনিধিকে নিয়ে অভিযোগ, কর্তৃপক্ষ নিল দ্রুত ব্যবস্থা..
কোন মন্তব্য পাওয়া যায়নি



















