ডেঙ্গুমুক্ত মুকসুদপুর গড়ার প্রত্যয়ে সচেতনতামূলক র‌্যালি..

Md Mamun Molla avatar   
Md Mamun Molla
ডেঙ্গুমুক্ত মুকসুদপুর গড়ার প্রত্যয়ে সচেতনতামূলক র‌্যালি..
ডেঙ্গুমুক্ত মুকসুদপুর গড়ার প্রত্যয়ে সচেতনতামূলক র‌্যালি..
মোঃ মামুন মোল্লা, মুকসুদপুর প্রতিনিধি

ডেঙ্গুমুক্ত মুকসুদপুর গড়ার প্রত্যয়ে সচেতনতামূলক র‌্যালি

মার্কেটপ্লেস পণ্যসমূহ (Marketplace)

সরাসরি কেনাকাটা করুন
সবগুলো দেখুন

মোঃ মামুন মোল্লা, মুকসুদপুর প্রতিনিধি

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে গোপালগঞ্জের মুকসুদপুরে এক সচেতনতামূলক র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (০৬ জুলাই ২০২৬) সকাল ১০টায় উপজেলা প্রশাসন, মুকসুদপুরের উদ্যোগে এ র‌্যালির আয়োজন করা হয়। উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হওয়া র‌্যালিটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

র‌্যালিতে নেতৃত্ব দেন মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আসিফ কবির। এ সময় উপস্থিত ছিলেন ডা. দ্বীপ সাহা, মুকসুদপুর থানার ওসি (তদন্ত) মতিয়ার মোল্লা, মুকসুদপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ তরিকুল ইসলাম রাজু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মসিউর রহমান মিন্টু, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক আবদুল কাইয়ুম শরীফ, মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি ছিরু মিয়া, সাধারণ সম্পাদক কাজী শহিদুল ইসলামসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

র‌্যালি শেষে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তি ও সমাজের সম্মিলিত উদ্যোগ অত্যন্ত জরুরি। বাড়ির আঙিনা, ছাদ, ফুলের টব, পরিত্যক্ত পাত্রসহ যেসব স্থানে পানি জমে থাকতে পারে সেগুলো নিয়মিত পরিষ্কার রাখতে হবে। এডিস মশার প্রজননস্থল ধ্বংসের মাধ্যমে ডেঙ্গুর বিস্তার অনেকাংশে রোধ করা সম্ভব।

বক্তারা আরও বলেন, পরিচ্ছন্নতা শুধু একটি অভ্যাস নয়, এটি জনস্বাস্থ্যের জন্য অপরিহার্য। তাই ডেঙ্গুমুক্ত বাংলাদেশ গড়তে সকলকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

ছবির ক্যাপশন: ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মুকসুদপুর উপজেলা প্রশাসনের আয়োজিত সচেতনতামূলক র‌্যালিতে অংশগ্রহণকারী অতিথিবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

No comments found


News Card Generator