চট্টগ্রাম থেকে বাড়ি ফেরার পথে ‌‘বেপরোয়া’ ট্রাকের ধাক্কায় বাইক আরোহী ২ বন্ধু নিহত..

Sajidur Rahman avatar   
Sajidur Rahman
চট্টগ্রাম থেকে বাড়ি ফেরার পথে ‌‘বেপরোয়া’ ট্রাকের ধাক্কায় বাইক আরোহী ২ বন্ধু নিহত..
চট্টগ্রাম থেকে বাড়ি ফেরার পথে ‌‘বেপরোয়া’ ট্রাকের ধাক্কায় বাইক আরোহী ২ বন্ধু নিহত..
****

চট্টগ্রাম থেকে বাড়ি ফেরার পথে ফেনীতে বেপরোয়া গতির একটি ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন।

মার্কেটপ্লেস পণ্যসমূহ (Marketplace)

সরাসরি কেনাকাটা করুন
সবগুলো দেখুন

বৃহস্পতিবার (৪ জুন) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ছাগলনাইয়ার ঘোপাল ইউনিয়নের মুহুরীগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন- সোনাগাজী উপজেলার বক্তারমুন্সী ইউনিয়নের সমপুর গ্রামের আবু তৈয়বের ছেলে ইকবাল হোসেন জিসান (২৩) এবং ফেনী সদর উপজেলার কালিদহ ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের কামরুল ইসলাম রসুলের একমাত্র ছেলে জিহানুল ইসলাম শাওন (২২)।

জানা গেছে, জিসান ও শাওন বন্ধুদের সঙ্গে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার গুলিয়াখালী সমুদ্রসৈকতে ঘুরতে গিয়েছিলেন। সেখানে রাতযাপন শেষে বৃহস্পতিবার সকালে মোটরসাইকেলে করে ফেনীর উদ্দেশে রওনা দেন তারা। পথে মুহুরীগঞ্জ এলাকার চৌধুরীপাড়া সড়কের মুখে পৌঁছালে রেজিস্ট্রেশনবিহীন একটি বেপরোয়া ট্রাক তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়।

 

খবর পেয়ে ফাজিলপুর হাইওয়ে থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় দু’জনকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক জিসানকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত শাওনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তারও মৃত্যু হয়।

ফাজিলপুর হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম বলেন, দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও ঘাতক ট্রাকটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ দুটি ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

No comments found


News Card Generator