চিরিরবন্দরে এনসিপির সমন্বয় কমিটিতে যুবলীগ নেতা রাজনৈতিক অঙ্গনে তীব্র সমালোচনা।..

এনামুল মবিন (সবুজ) avatar   
এনামুল মবিন (সবুজ)
চিরিরবন্দরে এনসিপির সমন্বয় কমিটিতে যুবলীগ নেতা রাজনৈতিক অঙ্গনে তীব্র সমালোচনা।..
চিরিরবন্দরে এনসিপির সমন্বয় কমিটিতে যুবলীগ নেতা রাজনৈতিক অঙ্গনে তীব্র সমালোচনা।..
এনসিপির চিরিরবন্দর উপজেলা সমন্বয় কমিটিতে সদস্য করা হয়েছে সাবেক ছাত্রলীগের নেতা,..
আঞ্চলিক ভাষায় পড়ুন:

 

মার্কেটপ্লেস পণ্যসমূহ (Marketplace)

সরাসরি কেনাকাটা করুন
সবগুলো দেখুন

 

উপজেলা তথ্য ও প্রযুক্তি লীগের সদস্য এবং ইসবপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক ওমর ফারুক চৌধুরীকে।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দিনাজপুর চিরিরবন্দর উপজেলা সমন্বয় কমিটিতে যুবলীগের নেতাকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করায় বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনে তীব্র সমালোচনা ও বিতর্কের সৃষ্টি হয়েছে।

১৫ জুন এনসিপির ১৭ সদস্যবিশিষ্ট সমন্বয় কমিটি গঠন করা হয়। এনসিপির সদস্যসচিব আখতার হোসেন ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম স্বাক্ষরিত কমিটিতে সোহেল সাজ্জাদকে প্রধান সমন্বয়কারী রেখে এ কমিটির সদস্য করা হয়েছে সাবেক ছাত্রলীগের নেতা, উপজেলা তথ্য ও প্রযুক্তি লীগের সদস্য এবং ইসবপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক ওমর ফারুক চৌধুরীকে। তার পর থেকেই বিষয়টি নিয়ে গোটা উপজেলায় সমালোচনা ও বিতর্কের সৃষ্টি হয়েছে।

চিরিরবন্দর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জুয়েল রানা জিহাদ বলেন, এনসিপির চিরিরবন্দর উপজেলার সমন্বয় কমিটিতে ছাত্রলীগ, যুবলীগের নেতার নাম এসেছে। তাঁরা কি আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করার জন্য কাজ করছেন। যদিও এটা তাঁদের দলীয় সিদ্ধান্ত কিন্তু এটা মেনে নেওয়ার মতো না।

চিরিরবন্দর উপজেলা এনসিপির প্রধান সমন্বয়ক সোহেল সাজ্জাদ বলেন, ওমর ফারুক চৌধুরীকে আমি আগে চিনতাম না। কমিটি করার আগে তাঁকে আমরা জিজ্ঞাসা করলেও সে আমাদের কাছে তথ্য গোপন করে। আমরা তাকে বাদ দেওয়ার জন্য সেন্ট্রাল কমিটির সাথে যোগাযোগ করছি। দু-এক দিনের মধ্যেই তাকে বাদ দেওয়া হবে।

খবরের সাথে চ্যাট করুন (AI Chat with the News)
Powered by AI
📋 ৩ লাইনে সারসংক্ষেপ
🔍 মূল কারণ ও প্রেক্ষাপট
👥 প্রধান ব্যক্তি/পক্ষ
⚡ প্রভাব ও পরিণতি
AI Assistant
নমস্কার/সালাম! আমি এই সংবাদের বিবরণটি পড়েছি। এই খবরের যেকোনো তথ্য জানতে আমাকে প্রশ্ন করুন।
এআই ব্যঙ্গাত্মক রাজনৈতিক কার্টুন (AI Satirical Cartoon)
Instant Caricature
Eye News Logo

সংবাদটির ওপর ভিত্তি করে তাৎক্ষণিক একটি ব্যঙ্গাত্মক রাজনৈতিক কার্টুন তৈরি করুন।

No comments found


News Card Generator