দিনাজপুরের চিরিরবন্দরে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় বিনামূল্যে ভিজিএফ-এর চাল বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১৬ মে) সকাল ১০টায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বাস্তবায়নে এবং উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় উপজেলার আব্দুলপুর ইউনিয়ন পরিষদ চত্বরে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। সহায়তার পরিমাণ: তালিকাভুক্ত প্রতিটি অসহায় ও দুঃস্থ পরিবারকে ১০ কেজি করে চাল প্রদান করা হচ্ছে। ২০২৫-২৬ অর্থবছরে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় উপজেলার ১২টি ইউনিয়নে একযোগে এই চাল বিতরণ করা হচ্ছে।
চিরিরবন্দর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)ফাতেহা তুজ জোহরার সভাপতিত্ব প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব মোঃ আখতারুজ্জামান মিয়া এমপি।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সফিউল ইসলাম,উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও আইডিয়াল রেসিডেন্সিয়াল মডেল স্কুলের পরিচালক অধ্যক্ষ মমিনুল ইসলাম মমিন,সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ময়েন উদ্দিন শাহ।
এছাড়াও অনুষ্ঠানে উপজেলা ও ইউনিয়ন বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ এবং সুবিধাভোগী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। বক্তারা ঈদ উপলক্ষে সরকারের এই মানবিক সহায়তা কার্যক্রমের প্রশংসা করেন এবং স্বচ্ছতার সাথে চাল বিতরণের নিশ্চয়তা প্রদান করেন।
মার্কেটপ্লেস পণ্যসমূহ (Marketplace)
সরাসরি কেনাকাটা করুন
বিশ্বের অন্যতম দ্রুতগতির ও ...
টেবিল ঘড়ি
Galaxy TAB A11+
Galaxy Tab A11
Casio Youth World Time AE-1...
Xiaomi OiDiRe Multifunction...
Rose Design 8 pcs King Size...
Unstitched 3 Piece Embroide...
New Stylish Exclusive Unsti...
Unstitched Georgette Embroi...