বরগুনায় সাইক্লোন সেল্টার পরিদর্শনে উপদেষ্টা ফারুক-ই-আজম..

md Naeymul islam Meraj avatar   
md Naeymul islam Meraj
বরগুনায় সাইক্লোন সেল্টার পরিদর্শনে উপদেষ্টা ফারুক-ই-আজম..
বরগুনায় সাইক্লোন সেল্টার পরিদর্শনে উপদেষ্টা ফারুক-ই-আজম..
বরগুনায় সাইক্লোন সেল্টার পরিদর্শনে উপদেষ্টা ফারুক-ই-আজম

‎ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের  ক্ষতিগ্রস্ত বরগুনা জেলায় আগমন করেছেন  মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় এবং ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম, বীর প্রতীক। ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর অন্তর্বর্তীকালীন সরকারের কোনো উপদেষ্টা এই প্রথম বরগুনায় সফর করলেন।

‎উপদেষ্টা জেলার আমতলী উপজেলার কুকুয়া ইউনিয়নের চুনাখালী মাধ্যমিক বিদ্যালয় এবং হলদিয়া ইউনিয়নের পূর্ব চিলা হাশেমিয়া মাধ্যমিক বিদ্যালয়ে প্রস্তাবিত দুটি সাইক্লোন সেল্টারের জন্য স্থান পরিদর্শন করেন।

‎শনিবার (১১ অক্টোবর) দুপুর ১২টার সময় পায়রা সমুদ্রবন্দর পরিদর্শনকালে তিনি এই সেল্টার দুটি ঘুরে দেখেন। এ সময় তার সঙ্গে ছিলেন বরগুনা জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম।

‎এ ছাড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল মাসুদ, বরগুনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী হান্নান প্রধান, আমতলী উপজেলা নির্বাহী অফিসার রোকনুজ্জামানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মার্কেটপ্লেস পণ্যসমূহ (Marketplace)

সরাসরি কেনাকাটা করুন
সবগুলো দেখুন
לא נמצאו הערות


News Card Generator