আমতলী (বরগুনা) প্রতিনিধি: অভিযুক্ত আবদুল রশিদ মৃধা (৬৫) চাওড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মৃত ছফের মৃধার ছেলে।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, সম্প্রতি নিজ বাড়ির পাশের একটি জঙ্গলে একটি গরুর সঙ্গে আপত্তিকর ও অস্বাভাবিক কর্মকাণ্ডে লিপ্ত হন আবদুল রশিদ মৃধা। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়।
অভিযোগে উল্লেখ করা হয়েছে, এ ধরনের কর্মকাণ্ড সামাজিক নৈতিকতা ও শালীনতার পরিপন্থী এবং দণ্ডবিধি আইন, ১৮৬০-এর ৩৭৭ ধারার আওতাভুক্ত শাস্তিযোগ্য অপরাধ। ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে থানায় অভিযোগ দায়ের করেন আবদুর রহমান, যিনি বাংলাদেশ মানবাধিকার কমিশনর সাংগঠনিক সম্পাদক।
আবদুর রহমান বলেন, “বিশ্বস্ত সূত্রে বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে গিয়ে প্রাথমিকভাবে সত্যতা পাই। পরে আইনগত ব্যবস্থা গ্রহণের স্বার্থে থানায় লিখিত অভিযোগ করেছি।”
এ বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত আবদুল রশিদ মৃধার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এ ব্যাপারে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাহাদাৎ মো. হাচনাইন পারভেজ বলেন, “একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”



















