বরগুনায় স্কুল ক্রিকেটে রাফিনের আগুন ঝরা বোলিং, ৪ ওভারে ০ রানে ৬ উইকেট..

Maishatul Jannah Moume avatar   
Maishatul Jannah Moume
বরগুনায় প্রাইম ব্যাংক আয়োজিত জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টে দুর্দান্ত বোলিং নৈপুণ্য দেখিয়ে আলোচনায় এসেছেন খুদে পেসার রাফিন আহমেদ।..

বরগুনা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে কেওড়াবুনিয়া হাইস্কুলের বিপক্ষে ৪ ওভারে কোনো রান না দিয়ে ৬টি উইকেট শিকার করেন বরগুনা জেলা স্কুলের এই বাঁহাতি পেসার।

 

বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ দলের এই প্রতিভাবান ক্রিকেটারের সামনে দাঁড়াতেই পারেনি প্রতিপক্ষের ব্যাটাররা। ইনিংসের শুরু থেকেই গতিময় বোলিংয়ে একের পর এক উইকেট তুলে নেন রাফিন। তার করা ২৪টি বলের একটিতেও রান নিতে পারেনি কেওড়াবুনিয়া হাইস্কুলের ব্যাটাররা। চার ওভারের সবগুলোই ছিল মেডেন।

 

রাফিনের তোপে মাত্র ৩২ রানেই গুটিয়ে যায় কেওড়াবুনিয়া হাইস্কুল। দলের মোট ৩২ রানের মধ্যে ১৮ রান আসে অতিরিক্ত খাত থেকে। অর্থাৎ ব্যাট হাতে ১১ জন ব্যাটার মিলে করতে পেরেছেন মাত্র ১৪ রান।

 

জয়ের জন্য ৩৩ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে কোনো উইকেট না হারিয়েই জয় তুলে নেয় বরগুনা জেলা স্কুল। ওপেনার সিয়াম মোল্লা ১০ ও ফারহান ১৩ রানে অপরাজিত থেকে মাত্র ২ ওভারেই দলের জয় নিশ্চিত করেন।

 

রাফিনের এমন অসাধারণ বোলিং পারফরম্যান্সে বরগুনার ক্রিকেট অঙ্গনে আনন্দের জোয়ার বইছে। তরুণ এই পেসারকে ঘিরে ভবিষ্যতের বড় স্বপ্ন দেখছেন স্থানীয় ক্রীড়ামোদীরা।

No comments found


News Card Generator