আতিকুর রহমান আতিক শিকদার
মার্কেটপ্লেস পণ্যসমূহ (Marketplace)
বুধবার (৩ জুন) বিকাল পৌনে ৫টার দিকে বরগুনা জেলা পরিষদ ডাকবাংলো থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহত নারী স্মৃতি রানী (স্ত্রী- দুলাল রায়), বরগুনা কালিবাড়ী এলাকার বাসিন্দা এবং জেলা পরিষদ ডাকবাংলোর পার্টটাইম ঝাড়ুদার হিসেবে কর্মরত ছিলেন বলে জানা গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, উদ্ধার হওয়া দুই শিশু ঐ নারীর সন্তান।
পুলিশ সূত্রে জানা যায়, ডাকবাংলোর ৩ নম্বর কক্ষে আনুমানিক ৬ বছর বয়সী এক শিশু কন্যার মরদেহ বিছানার ওপর পড়ে থাকতে দেখা যায়। পরে পাশের ৪ নম্বর কক্ষ (খাকদন-৪) দরজা ভেঙে স্মৃতি রানী ও প্রায় ২ বছর বয়সী আরেক শিশু কন্যার মরদেহ উদ্ধার করা হয়।
ঘটনাস্থলে পুলিশের একাধিক টিম কাজ করছে। জেলা পরিষদ প্রশাসক মো. নজরুল ইসলাম মোল্লা ও অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম মোহাম্মদ ইব্রাহিম ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন।
বরগুনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আ. আলীম জানান, ঘটনাটির রহস্য উদঘাটনে পুলিশের একাধিক টিম তদন্ত চালিয়ে যাচ্ছে।
বরগুনা এইচডি নিউজ
সংবাদটির ওপর ভিত্তি করে তাৎক্ষণিক একটি ব্যঙ্গাত্মক রাজনৈতিক কার্টুন তৈরি করুন।