বরগুনা জেলার রাজনীতিতে নজরুল ইসলাম মোল্লা একটি সুপরিচিত নাম। বরগুনা-১ আসন, যা বরগুনা সদর, আমতলী ও তালতলী নিয়ে গঠিত, এই এলাকায় তিনি বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনার শীর্ষে রয়েছেন। দীর্ঘদিন ধরে সক্রিয় রাজনীতির মাধ্যমে তিনি বরগুনা জেলা বিএনপির নেতাকর্মীদের কাছে আস্থার প্রতীক হয়ে উঠেছেন।
মার্কেটপ্লেস পণ্যসমূহ (Marketplace)
নজরুল ইসলাম মোল্লা বরগুনা জেলা বিএনপির নবনির্বাচিত আহ্বায়ক এবং জাতীয় নির্বাহী কমিটির সদস্য। তার নেতৃত্বে বরগুনা-১ আসনে বিএনপির তৃণমূলের নেতাকর্মীরা তাকে প্রার্থী হিসেবে দেখতে চান। দলীয় সূত্রে জানা গেছে, মামলা-হামলা ও দমননীতির মুখেও মোল্লা নেতাকর্মীদের সংগঠিত রেখেছেন এবং বিভিন্ন আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করেছেন।
বরগুনা সদর, আমতলী ও তালতলীর নেতাকর্মীরা বলেন, দলীয় সংকটে নজরুল ইসলাম মোল্লা আমাদের পাশে দাঁড়িয়েছেন এবং তার কর্মসূচি ও নেতৃত্বে আমরা আশাবাদী। তার প্রার্থিতা বরগুনা-১ আসনে বিজয়ের সম্ভাবনা জাগাচ্ছে।
অঞ্চলটির অর্থনৈতিক সম্ভাবনাকে কাজে লাগানোর জন্য দক্ষ নেতৃত্ব প্রয়োজন। স্থানীয় জনগণ এবং বিএনপির কর্মীরা মনে করেন, নজরুল ইসলাম মোল্লার নেতৃত্বে বরগুনা-১ আসনে উন্নয়ন সম্ভব। এলাকায় বন্যা-দুর্যোগে সহায়তা, দরিদ্রদের চিকিৎসা সহায়তা এবং সামাজিক সমস্যা সমাধানে তার সক্রিয় ভূমিকা রয়েছে।
একজন প্রবীণ ভোটার মোস্তফা বলেন, "নজরুল ইসলাম মোল্লা শুধু রাজনৈতিক নেতা নন, আমাদের অভিভাবকের মতো। তার প্রার্থিতা মানেই আমাদের আশা পূরণের প্রতিশ্রুতি।" তরুণ সমাজও তার নেতৃত্বে অনুপ্রাণিত হয়।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, নজরুল ইসলাম মোল্লা বরগুনার রাজনীতিতে ইতোমধ্যে একটি আইকন হিসেবে স্থান করে নিয়েছেন। তার নেতৃত্ব ও জনসম্পৃক্ততা প্রমাণ করে যে আদর্শ ও জনগণের ভালোবাসা থাকলে দীর্ঘ লড়াইয়েও বিজয় সম্ভব।
নজরুল ইসলাম মোল্লা বলেন, "আল্লাহ তায়ালা নিজগুণে বরগুনা জেলার সম্ভাবনাকে আধুনিকায়ন ও পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহার নিশ্চিত করে কাজে লাগানো হবে। পর্যটন খাতকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হবে। কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও যুব উন্নয়নে বিশেষ উদ্যোগ গ্রহণ করব। দল, দেশ ও জাতির প্রয়োজনে যখন যেখানে দায়িত্ব পালন করতে হবে, আমি সর্বশক্তি দিয়ে তা পালন করব।"
বরগুনার জনগণের আশা, নজরুল ইসলাম মোল্লার নেতৃত্বে বরগুনা-১ আসন নতুন উচ্চতায় পৌঁছাবে এবং এটি বিএনপির জন্য একটি গুরুত্বপূর্ণ বিজয় হয়ে উঠতে পারে।