বোচাগঞ্জে চাঁদাবাজি মামলায় এনসিপি নেতাসহ দুজনকে আটক করেছে পুলিশ ..

MD ABDUL MAZID KHAN avatar   
MD ABDUL MAZID KHAN
বোচাগঞ্জে চাঁদাবাজি মামলায় এনসিপি নেতাসহ দুজনকে আটক করেছে পুলিশ ..
বোচাগঞ্জে চাঁদাবাজি মামলায় এনসিপি নেতাসহ দুজনকে আটক করেছে পুলিশ ..
****

 

খাঁন মোঃ আঃ মজিদ দিনাজপুর জেলা প্রতিনিধি 

 

দিনাজপুরের বোচাগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)র প্রধান সমন্বয়ক এম এ তাফসির হাসানসহ দুইজনকে চাঁদাবাজির অভিযোগে আটক করে জেল হাজতে প্রেরণ করেছে পুলিশ।

 

মামলা সূত্রে জানা গেছে, উপজেলার ২নং ইশানীয়া ইউনিয়নের বাড়েয়া গ্রামের পরিমল চন্দ্র রায়ের বাড়ীতে ৩ জানুয়ারি রাত সাড়ে ৯টার দিকে মো. মঞ্জুরুল আলী (৩৬) ও অজ্ঞাত আরও ৭-৮ জন লোহার পাইপ ও স্টিলের লাঠি নিয়ে প্রবেশ করে। তারা পরিমল চন্দ্র রায়কে খুঁজে না পেয়ে বাদী সন্তোষ চন্দ্র রায়কে কিল-ঘুষি মারে, ট্রাংকের চাবি চায় এবং ২ লাখ টাকা চাঁদা দাবি করে।

 

এসময় স্থানীয়রা তাদের ধাওয়া দিলে মঞ্জুরুলকে আটক করা হয়। পরে সেখানে উপস্থিত হন এনসিপির প্রধান সমন্বয়ক এম এ তাফসির হাসান। তাঁকেও স্থানীয়রা পুলিশে সোপর্দ করেন।

 

বোচাগঞ্জ থানার ওসি মিজানুর রহমান জানান, উত্তেজিত জনতা ঘটনার সঙ্গে জড়িতদের নিজে বিচার করতে চেয়েছিল। পুলিশি হেফাজতে নেওয়ার পর রোববার (৪ জানুয়ারি) বাদী সন্তোষ চন্দ্র রায় দুইজনসহ অজ্ঞাত ৩-৪ জনের বিরুদ্ধে বোচাগঞ্জ থানায় চাঁদাবাজি মামলা দায়ের করেন যার নং ২/২৬।

 

 

 

No comments found


News Card Generator