বোয়ালমারীতে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত: র‍্যালী ও সমাবেশ অনুষ্ঠিত..

Faridpur Desk avatar   
Faridpur Desk
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি:

 ১ মে: আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বোয়ালমারীতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে এক বর্ণাঢ্য র‍্যালী ও র‍্যালী পরবর্তী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১ মে) বিকাল ৫টায় উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের আয়োজনে র‍্যালীটি পৌর সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে চৌরাস্তায় এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘটে।

উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ নাসির আহমাদের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বোয়ালমারী পৌরসভার সভাপতি প্রফেসর আব্দুস সালাম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোয়ালমারী পৌরসভার শ্রমিক কল্যাণ ফেডারেশনের সম্মানিত উপদেষ্টা সৈয়দ নিয়ামুল হাসান।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সম্মানিত উপদেষ্টা সৈয়দ সাজ্জাদ আলী, আলী আব্বাসসহ স্থানীয় শ্রমিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

বক্তারা শ্রমিকদের অধিকার আদায়, ন্যায্য মজুরি নিশ্চিতকরণ এবং নিরাপদ কর্মপরিবেশ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। তারা শ্রমিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং দেশের উন্নয়নে শ্রমজীবী মানুষের অবদানের কথা তুলে ধরেন।

উৎসবমুখর পরিবেশে আয়োজিত এই কর্মসূচিতে বিপুল সংখ্যক শ্রমিক অংশগ্রহণ করেন।

No comments found


News Card Generator