বকশীগঞ্জে লন্ডন প্রবাসীর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও পশু টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত..

Ratan Entiser avatar   
Ratan Entiser
বকশীগঞ্জে লন্ডন প্রবাসীর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও পশু টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত..
বকশীগঞ্জে লন্ডন প্রবাসীর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও পশু টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত..
জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার আইরমারী পুরাতন পাড়ার কৃতি সন্তান, লন্ডন প্রবাসী দুই ভাই শফিকুল ইসলাম ও ইঞ্জিনিয়ার সাঈদ হাসানের উদ্যোগে খেওয়ারচর উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে দিনব্যাপী ফ্রি চিকিৎসা সেবা ..
আঞ্চলিক ভাষায় পড়ুন:

শনিবার সকাল ৯টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাম্পের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেন। সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলা এই সেবামূলক কার্যক্রমে বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রেজাউল করিম, উপজেলা প্রাণিসম্পদ অফিসার সাবিয়া আফরিন এবং বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মকবুল হোসেন। এছাড়াও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ আলী সিদ্দিক, প্রধান শিক্ষক এস এম হাবিবুর রহমান আলহাজ্ব আব্দুর রাজ্জাক। পুরো আয়োজনটি সার্বিক সহযোগিতা করেন ইঞ্জিনিয়ার সাজিদ হাসান।

মার্কেটপ্লেস পণ্যসমূহ (Marketplace)

সরাসরি কেনাকাটা করুন
সবগুলো দেখুন

ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল বিনামূল্যে চিকিৎসা সেবা স্বাস্থ্য পরামর্শ প্রদান করেন। পাশাপাশি চক্ষু পরীক্ষা, রক্তের গ্রুপ নির্ণয় ডায়াবেটিস পরীক্ষার ব্যবস্থা ছিল। চোখের সমস্যায় ভোগা রোগীদের মাঝে বিনামূল্যে চশমাও বিতরণ করা হয়।এ কার্যক্রমের একটি বিশেষ দিক ছিল গবাদিপশুর স্বাস্থ্য সুরক্ষা। ক্যাম্প চলাকালে এলাকার বিপুল সংখ্যক গরু ছাগলকে বিনামূল্যে ভ্যাকসিন প্রদান করা হয়, যা প্রান্তিক কৃষকদের জন্য অত্যন্ত উপকারী হয়ে উঠেছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মুরাদ হোসেন বলেন, “প্রবাসে থেকেও নিজ এলাকার মানুষের জন্য এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। চিকিৎসা সেবার পাশাপাশি পশু টিকাদানের ব্যবস্থায় সাধারণ উপকৃত হয়েছেন। এই মহতি সেবা পেয়ে মেডিকেল ক্যাম্পের মাধ্যমে বিনামুল্যে চিকিৎসা ঔষধ এবং গবাদি পশুর চিকিৎসা পাওয়ায় খুশি প্রত্যন্ত চরাঞ্চলের মানুষ

সুদূর প্রবাসে থেকেও এলাকার মানুষের কল্যাণে এগিয়ে আসায় শফিকুল ইসলাম ইঞ্জিনিয়ার সাঈদ হাসানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। এলাকাবাসী আশা প্রকাশ করেন, সমাজের সামর্থ্যবানরা এভাবে এগিয়ে এলে সাধারণ মানুষের কষ্ট লাঘব হবে এবং ধরনের জনকল্যাণমূলক কাজ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।এলাকাবাসী শফিকুল ইসলাম ইঞ্জিনিয়ার সাঈদ হাসানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে জানান, ভবিষ্যতেও ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশা করেন।

খবরের সাথে চ্যাট করুন (AI Chat with the News)
Powered by AI
📋 ৩ লাইনে সারসংক্ষেপ
🔍 মূল কারণ ও প্রেক্ষাপট
👥 প্রধান ব্যক্তি/পক্ষ
⚡ প্রভাব ও পরিণতি
AI Assistant
নমস্কার/সালাম! আমি এই সংবাদের বিবরণটি পড়েছি। এই খবরের যেকোনো তথ্য জানতে আমাকে প্রশ্ন করুন।
এআই ব্যঙ্গাত্মক রাজনৈতিক কার্টুন (AI Satirical Cartoon)
Instant Caricature
Eye News Logo

সংবাদটির ওপর ভিত্তি করে তাৎক্ষণিক একটি ব্যঙ্গাত্মক রাজনৈতিক কার্টুন তৈরি করুন।

No comments found


News Card Generator