বকশীগঞ্জে ছাত্রদলের উদ্যোগে হাসপাতালে টিউবওয়েল মেরামত

Md Yasir Arafat avatar   
Md Yasir Arafat
বকশীগঞ্জে ছাত্রদলের উদ্যোগে হাসপাতালে টিউবওয়েল মেরামত
বকশীগঞ্জে ছাত্রদলের উদ্যোগে হাসপাতালে টিউবওয়েল মেরামত
****

 

মার্কেটপ্লেস পণ্যসমূহ (Marketplace)

সরাসরি কেনাকাটা করুন
সবগুলো দেখুন

ইয়াছির আরাফাত, স্টাফ রিপোর্টারঃ-

জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে বিকল হয়ে থাকা একটি টিউবওয়েল মেরামত করেছে উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা। এতে হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ও স্বজনদের মাঝে স্বস্তি ফিরে এসেছে।
জানা যায়, হাসপাতালে ব্যবহৃত টিউবওয়েলটি বেশ কিছুদিন ধরে অকেজো থাকায় বিশুদ্ধ পানির সংকটে ভোগান্তিতে পড়েন রোগী, স্বজন ও হাসপাতালের সেবাগ্রহীতারা। বিষয়টি জানতে পেরে বকশীগঞ্জ উপজেলা ছাত্রদল ও পৌর ছাত্রদলের   উদ্যোগে টিউবওয়েলটি মেরামতের ব্যবস্থা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি শাহজাহান  শাওন,উপজেলা ছাত্রদলের আহবায়ক
জুবাইদুল ইসলাম শামীম, পৌর ছাত্রদলের আহবায়ক
শাহীন আল মামুন,পৌর ছাত্রদলের সদস্য সচিব  আহমেদ সায়েম,
আনন্দ মোহন কলেজ ছাত্রদল  সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান তারেক,
ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান তালুকদার,  আশেক মাহমুদ সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক সজীব দেওয়ান,বকশীগঞ্জ সরকারি কিয়ামতুল্লাহ কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ন আহবায়ক মঈন সরদার,মেরুরচর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রহমত আলী,ঢাকাপলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক অয়ন রুমান,ঢাকা  পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক রুপন সরকার,জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা মনির মিয়া,বাংলা কলেজের জিহাদ হাসান,এছাড়াও ছাত্রদলের আরও অন্যান্য ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি শাহজাহান  শাওন বলেন, মানবিক কাজের অংশ হিসেবে সাধারণ মানুষের দুর্ভোগ কমাতে তারা এ উদ্যোগ গ্রহণ করেছেন। ভবিষ্যতেও জনসেবামূলক কর্মকাণ্ড অব্যাহত থাকবে বলেও জানান তারা।হাসপাতালে আসা রোগী ও স্বজনরা টিউবওয়েল মেরামতের উদ্যোগকে স্বাগত জানিয়ে সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

No comments found


News Card Generator