বিতর্কে দেশের সেরা কুলাউড়ার শিক্ষার্থী

Satyajit Das avatar   
Satyajit Das
বিতর্কে দেশের সেরা কুলাউড়ার শিক্ষার্থী
বিতর্কে দেশের সেরা কুলাউড়ার শিক্ষার্থী
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬ এ দেশসেরা হিসেবে স্বীকৃতি পেয়েছে কুলাউড়া উপজেলার পাঁচ শিক্ষার্থী। ঢাকায় আয়োজিত অনুষ্ঠানে তাদের হাতে পদক তুলে দেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী।..
আঞ্চলিক ভাষায় পড়ুন:

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬ এ দেশসেরা ক্ষুদে বিতার্কিক হিসেবে নির্বাচিত হয়েছে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার পাঁচ শিক্ষার্থী। গত ১৬ জুন ঢাকায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে আয়োজিত জাতীয় পর্যায়ের চূড়ান্ত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তাদের হাতে পদক তুলে দেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

মার্কেটপ্লেস পণ্যসমূহ (Marketplace)

সরাসরি কেনাকাটা করুন
সবগুলো দেখুন

জানা গেছে,দেশের হাজারো প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা ইউনিয়ন,উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায় অতিক্রম করে জাতীয় পর্যায়ের এ প্রতিযোগিতায় অংশ নেয়। বিভিন্ন ক্যাটাগরিতে চূড়ান্ত বিজয়ীদের মধ্যে কুলাউড়া উপজেলার পাঁচ শিক্ষার্থী কৃতিত্বের স্বাক্ষর রেখে দেশসেরা হিসেবে নির্বাচিত হয়।

পদকপ্রাপ্ত শিক্ষার্থীরা হলো,ফরিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মিফতাউর রহমান আলভী,নলডরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জাফর আল হাদী,রাবেয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আহনাফ আদিল আলভী,বিএইচ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দেবব্রত চন্দ বর্ণ ও মানবেন্দ্র তালুকদার এবং হামদ ও নাতে করের গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাহিমা।

তাদের এ অসাধারণ সাফল্যে কুলাউড়া উপজেলা প্রাথমিক শিক্ষা পরিবারে আনন্দের আবহ সৃষ্টি হয়েছে। এ উপলক্ষে গত ১৮ জুন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে পদকপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন;জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ডিপিইও) শফিউল আলম,সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (এডিপিইও) আনিছুর রহমান, ইনস্ট্রাক্টর মুহিব উল্লাহ,উপজেলা শিক্ষা কর্মকর্তা (ইউইও) খোরশেদ আলম এবং সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা (এইউইও) মাহমুদ হোসাইনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এ সময় উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক-শিক্ষিকারাও উপস্থিত ছিলেন। পদকপ্রাপ্ত শিক্ষার্থীরা তাদের এ অর্জনের পেছনে মা-বাবা ও শিক্ষকদের অবদানের কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করে।

খবরের সাথে চ্যাট করুন (AI Chat with the News)
Powered by AI
📋 ৩ লাইনে সারসংক্ষেপ
🔍 মূল কারণ ও প্রেক্ষাপট
👥 প্রধান ব্যক্তি/পক্ষ
⚡ প্রভাব ও পরিণতি
AI Assistant
নমস্কার/সালাম! আমি এই সংবাদের বিবরণটি পড়েছি। এই খবরের যেকোনো তথ্য জানতে আমাকে প্রশ্ন করুন।
এআই ব্যঙ্গাত্মক রাজনৈতিক কার্টুন (AI Satirical Cartoon)
Instant Caricature
Eye News Logo

সংবাদটির ওপর ভিত্তি করে তাৎক্ষণিক একটি ব্যঙ্গাত্মক রাজনৈতিক কার্টুন তৈরি করুন।

Aucun commentaire trouvé


News Card Generator