ভূঞাপুরে হাঁস-মুরগি পালনে নারীদের প্রশিক্ষণ ও হাঁসের বাচ্চা বিতরণ করেছে ব্রাক..

Hady Chakder avatar   
Hady Chakder
****

টাঙ্গাইলের ভূঞাপুরে নারীদের পুষ্টি, আয় ও অর্থনৈতিক নিরাপত্তা বৃদ্ধির লক্ষ্যে হাঁস-মুরগি পালন বিষয়ে প্রশিক্ষণ ও হাঁসের বাচ্চা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৩ মে) ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্মসূচি (দাবি) আয়োজনে সেন্ট্রাল-১ ডিভিশনের টাঙ্গাইল-২ অঞ্চলের ভূঞাপুর এরিয়ার নিকরাইল শাখায় এ কর্মসূচির আয়োজন করা হয়। 

এতে এসএস ও লিড জেনারেশন কার্যক্রমের আওতায় ২০ জন নারী সদস্যকে হাঁস-মুরগি পালন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। পাশাপাশি তাদের মাঝে ২০০ পিস খাকি ক্যাম্বেল জাতের হাঁসের বাচ্চা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেন্ট্রাল-১ ডিভিশনের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার মো. নুরে আলম সিদ্দিকী, টাঙ্গাইল-২ অঞ্চলের রিজিওনাল ম্যানেজার মো. আমিনুল ইসলাম এবং কৃষি ও বীমা ইউনিটের ডিভিশনাল সেক্টর স্পেশালিস্ট তানিয়া নাসরিন।

প্রশিক্ষণ প্রদান করেন ভূঞাপুরের এফ.এ/এ.আই মোহাইমিনুল আহমেদ।

বক্তারা বলেন, হাঁস-মুরগি পালন নারীদের আত্মকর্মসংস্থান সৃষ্টি, পুষ্টি নিশ্চিতকরণ এবং পারিবারিক আয় বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ ধরনের জনবান্ধব উদ্যোগ নারীদের স্বাবলম্বী করে সামাজিক উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে বলেও তারা আশা প্রকাশ করেন।

 

No comments found


News Card Generator