ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভালুকাবাসীর কাছে দোয়া, ভালোবাসা ও সহযোগিতা চেয়েছেন স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ মোর্শেদ আলম। তিনি হরিণ প্রতীক নিয়ে ময়মনসিংহ-১১ ভালুকা আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এক বার্তায় তিনি লেখেন, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে তিনি ভালুকাবাসীর ভোটাধিকার রক্ষা, এলাকার সার্বিক উন্নয়ন, ন্যায়ের পক্ষে দৃঢ় অবস্থান এবং সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠার প্রত্যয়ে নির্বাচনে অংশ নিয়েছেন।
বার্তায় তিনি আরও লেখেন, ভোটের দিন ভালুকাবাসীর মূল্যবান ভোট ও সমর্থনের মাধ্যমে পাশে থাকার জন্য তিনি বিনীতভাবে ভোট প্রার্থনা করছেন। জনগণের ভালোবাসা ও দোয়াকেই তিনি তার চলার প্রধান শক্তি হিসেবে উল্লেখ করেন।
মুহাম্মদ মোর্শেদ আলম আশা প্রকাশ করেন, ইনশাআল্লাহ ভালুকাবাসীর দোয়া ও সমর্থনে তিনি মানুষের কল্যাণে কাজ করার সুযোগ পাবেন।
উল্লেখ্য, ময়মনসিংহ-১১ ভালুকা আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে হরিণ প্রতীক নিয়ে মুহাম্মদ মোর্শেদ আলম নির্বাচনী মাঠে সক্রিয় রয়েছেন।