ভালুকা উপজেলা বিএনপির আহ্বায়ক পদে ব্যারিস্টার আবুল হোসেনকে দেখতে চান স্থানীয় নেতাকর্মীরা..

Shazzadul Alam Khan  avatar   
Shazzadul Alam Khan
ভালুকা উপজেলা বিএনপির আহ্বায়ক পদে ব্যারিস্টার আবুল হোসেনকে দেখতে চান স্থানীয় নেতাকর্মীরা..
ভালুকা উপজেলা বিএনপির আহ্বায়ক পদে ব্যারিস্টার আবুল হোসেনকে দেখতে চান স্থানীয় নেতাকর্মীরা..
আলহাজ্ব আবুল হোসেনকে ভালুকা উপজেলা বিএনপির আহ্বায়ক পদে দেখতে চান অনেকেই। তিনি একজন পরিচ্ছন্ন সমাজসেবক, সুশিক্ষিত, ক্লিন ইমেজের অধিকারী এবং সাবেক মেধাবী ছাত্রনেতা।..

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: যোগ্য নেতৃত্ব ও পরিবর্তনের ধারায় গতিশীলতা আনার আহ্বান জানিয়েছেন নেতাকর্মীরা। তাদের মতে, বিএনপির গৌরবময় ঐতিহ্য ফিরিয়ে আনতে সংগঠনের দায়িত্ব দিতে হবে যোগ্য ও বিতর্কমুক্ত ব্যক্তির হাতে।

মার্কেটপ্লেস পণ্যসমূহ (Marketplace)

সরাসরি কেনাকাটা করুন
সবগুলো দেখুন

দলীয় সূত্রে জানা গেছে, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির প্রবাদ পুরুষ হিসেবে খ্যাত ব্যারিস্টার আলহাজ্ব আবুল হোসেনকে ভালুকা উপজেলা বিএনপির আহ্বায়ক পদে দেখতে চান অনেকেই। তিনি একজন পরিচ্ছন্ন সমাজসেবক, সুশিক্ষিত, ক্লিন ইমেজের অধিকারী এবং সাবেক মেধাবী ছাত্রনেতা।

ব্যারিস্টার আবুল হোসেন দীর্ঘ কর্মময় জীবনে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালন করে পাঁচবার শান্তিতে পুরস্কার অর্জন করেছেন। শুধু তাই নয়, দলের প্রতি অটল বিশ্বস্ততার কারণে তিনি টানা ১১ বছর বেগম খালেদা জিয়ার স্পেশাল ফোর্স হিসেবে দায়িত্ব পালন করেছেন।

দলীয় নেতাকর্মীরা জানান, সব ধরনের বিতর্কের ঊর্ধ্বে থেকে কাজ করার বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন ব্যারিস্টার আবুল হোসেন। তাঁর মতো যোগ্য ও গ্রহণযোগ্য নেতার হাতে ভালুকা উপজেলা বিএনপির দায়িত্ব গেলে তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত সংগঠন আরও শক্তিশালী হবে বলে তাদের বিশ্বাস।

No comments found


News Card Generator