ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহ-১১ ভালুকা আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চু কে ভালুকা অনলাইন প্রেসক্লাব থেকে সংবর্ধনা ও ক্লাবের বাৎসরিক ইফতার মাফিল অনুষ্ঠিত হয়।
মার্কেটপ্লেস পণ্যসমূহ (Marketplace)
শনিবার (১৪ মার্চ) ভালুকা সিটি গার্ডেন-২ এ ভালুকা অনলাইন প্রেসক্লাব আয়োজিত নবনির্বাচিত সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চুকে সংবর্ধনা ও ক্লাবের বাৎসরিক ইফতার মাফিল অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে তিনি বক্তব্য রাখেন।
ভালুকা প্রেসক্লাবের সভাপতি আশিকুর রহমান ইমরানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাজ্জাদুল আলম খান সুমনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন মাসুদ। আরও বক্তব্য দেন ভালুকা পৌর বিএনপির আহবায়ক আলহাজ্ব হাতেম খান, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক, গোলজার হোসেন, উসমান গণি মল্লিক মাখন, সাখাওয়াত হোসেন পাঠান, মজিবুর রহমান মজু, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক আহসান উল্লাহ খান রুবেল, আনোয়ার উদ্দিন আহমেদ ও প্রেসক্লাব সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
নবনির্বাচিত এমপি বাচ্চুকে সংবর্ধনা, ভালুকা অনলাইন প্রেসক্লাবের ইফতার মাহফিল।