বগুড়ার শেরপুরে ক্লাব ৯২-এর ফল উৎসব ও বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত..

Badsha Alam avatar   
Badsha Alam
বগুড়ার শেরপুরে ক্লাব ৯২-এর ফল উৎসব ও বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত..
বগুড়ার শেরপুরে ক্লাব ৯২-এর ফল উৎসব ও বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত..
****
আঞ্চলিক ভাষায় পড়ুন:

বগুড়ার শেরপুরে ক্লাব ৯২-এর ফল উৎসব ও বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত

মার্কেটপ্লেস পণ্যসমূহ (Marketplace)

সরাসরি কেনাকাটা করুন
সবগুলো দেখুন

বাদশা আলম, বগুড়া প্রতিনিধি-
বগুড়ার শেরপুরে বন্ধুদের সংগঠন ক্লাব ৯২-এর উদ্যোগে আনন্দঘন পরিবেশে ফল উৎসব ও বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ জুন) বিকেলে শাজাহানপুর উপজেলার বগুড়াপাড়া এলাকায় ডাক্তার মোঃ আমিরুল ইসলাম এর বাগানবাড়ী মেঘবতিতে মনোরম পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানে ক্লাবের সদস্যরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের শুরুতে মৌসুমি দেশীয় ফল দিয়ে ফল উৎসবের আয়োজন করা হয়। এতে সদস্যরা আম, কাঁঠাল, লিচু, জাম, পেয়ারা, আনারসসহ বিভিন্ন দেশীয় ফলের স্বাদ গ্রহণ করেন। ফল উৎসবকে কেন্দ্র করে সদস্যদের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও পারস্পরিক বন্ধন আরও সুদৃঢ় হয়।
পরে ক্লাবের বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়। সভায় ক্লাবের গত বছরের কার্যক্রম পর্যালোচনা, আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন এবং আগামী বছরের কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা ক্লাবের সামাজিক ও মানবিক কার্যক্রম আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় ক্লাবের সদস্যরা সংগঠনের উন্নয়ন, সদস্যদের কল্যাণ এবং সমাজসেবামূলক কর্মকাণ্ডে আরও সক্রিয় ভূমিকা পালনের প্রত্যয় ব্যক্ত করেন। আলোচনা শেষে সদস্যদের মতামতের ভিত্তিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।
ক্লাব ৯২-এর সদস্যরা বলেন, বন্ধুত্ব, সামাজিক দায়বদ্ধতা ও মানবিক মূল্যবোধকে ধারণ করে সংগঠনটি ভবিষ্যতেও বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখবে।

 

খবরের সাথে চ্যাট করুন (AI Chat with the News)
Powered by AI
📋 ৩ লাইনে সারসংক্ষেপ
🔍 মূল কারণ ও প্রেক্ষাপট
👥 প্রধান ব্যক্তি/পক্ষ
⚡ প্রভাব ও পরিণতি
AI Assistant
নমস্কার/সালাম! আমি এই সংবাদের বিবরণটি পড়েছি। এই খবরের যেকোনো তথ্য জানতে আমাকে প্রশ্ন করুন।
এআই ব্যঙ্গাত্মক রাজনৈতিক কার্টুন (AI Satirical Cartoon)
Instant Caricature
Eye News Logo

সংবাদটির ওপর ভিত্তি করে তাৎক্ষণিক একটি ব্যঙ্গাত্মক রাজনৈতিক কার্টুন তৈরি করুন।

نظری یافت نشد


News Card Generator