বগুড়া শেরপুরে রাস্তা পারাপারের সময় অজ্ঞাতনামা বাসের ধাক্কায় যুবক আহত..

Md Barhan Uddin avatar   
Md Barhan Uddin
বগুড়ার শেরপুর উপজেলা এলাকায় সড়ক দুর্ঘটনায় মোঃ সাব্বির (২২) নামের এক যুবক গুরুতর আহত হয়েছেন।...

রবিবার (৩ মে) বিকেলে উপজেলার ফ্লাইওভারের নিচে রাস্তা পারাপারের সময় একটি অজ্ঞাতনামা বাস তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতরভাবে আহত হন।.

আহত সাব্বির উপজেলার গাড়িদহ তালপট্টি এলাকার বাসিন্দা এবং তিনি মোঃ খাদেম আলীর ছেলে বলে জানা গেছে।.

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল-এ ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।.

প্রত্যক্ষদর্শীরা জানান, রাস্তা পারাপারের সময় হঠাৎ দ্রুতগতির একটি বাস এসে তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। বাসটির পরিচয় শনাক্ত করা যায়নি।.

 

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুতগতির যানবাহন নিয়ন্ত্রণ এবং ফ্লাইওভারের নিচে নিরাপদ পারাপারের ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন।.

পুলিশ জানায়, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।. .

Inga kommentarer hittades


News Card Generator