ময়মনসিংহ: বাংলাদেশ সরকার নিবন্ধিত সংগঠন বাংলাদেশ প্রেস ক্লাবের ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা, সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কাঠামো শক্তিশালী করার লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।
মার্কেটপ্লেস পণ্যসমূহ (Marketplace)
শনিবার (৬ জুন) বিকেলে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন।
অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় কমিটির সভাপতি ফরিদ খান। তিনি তার বক্তব্যে বলেন, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, পেশাগত নৈতিকতা এবং দেশের উন্নয়ন কর্মকাণ্ডে গণমাধ্যমের ইতিবাচক ভূমিকা নিশ্চিত করতে সাংবাদিকদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পাশাপাশি সংগঠনের কার্যক্রমকে আরও বিস্তৃত ও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন বলেন, গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ অংশ। সত্য ও দায়িত্বশীল সাংবাদিকতা দেশ ও জাতির অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন এবং জনস্বার্থে কাজ করার আহ্বান জানান।
সভায় ময়মনসিংহ বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ, বিভিন্ন জেলা ও উপজেলার সাংবাদিক নেতারা অংশগ্রহণ করেন। এ সময় সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণ, সদস্যদের দক্ষতা উন্নয়ন, সাংবাদিকদের অধিকার রক্ষা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভা শেষে সংগঠনের সার্বিক উন্নয়ন ও সাংবাদিক সমাজের কল্যাণে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত নেতৃবৃন্দ।