বাকৃবির কে.বি. হাই স্কুলের শিক্ষার্থীদের মাঝে ফলজ গাছের চারা বিতরণ..

Md Ubaydullah Rume avatar   
Md Ubaydullah Rume
বাকৃবির কে.বি. হাই স্কুলের শিক্ষার্থীদের মাঝে ফলজ গাছের চারা বিতরণ..
বাকৃবির কে.বি. হাই স্কুলের শিক্ষার্থীদের মাঝে ফলজ গাছের চারা বিতরণ..
উবায়দুল্লাহ রুমি, ময়মনসিংহ:
আঞ্চলিক ভাষায় পড়ুন:

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) উদ্যোগে কৃষি বিশ্ববিদ্যালয় হাই স্কুলের (কে.বি. হাই স্কুল) শিক্ষার্থীদের মাঝে ফলজ গাছের চারা বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেলে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এ কর্মসূচির উদ্বোধন করেন বাকৃবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া।

মার্কেটপ্লেস পণ্যসমূহ (Marketplace)

সরাসরি কেনাকাটা করুন
সবগুলো দেখুন

কে.বি. হাই স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি প্রফেসর ড. মো. আসাদুজ্জামান সরকারের সভাপতিত্বে এবং বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হেলাল উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মো. শহীদুল হক, কৃষি অনুষদের ডিন প্রফেসর ড. জি. এম. মুজিবুর রহমান এবং প্রোক্টর প্রফেসর ড. মো. আবদুল আলীম।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর জাতীয় লক্ষ্যমাত্রা বাস্তবায়নের অংশ হিসেবেই শিক্ষার্থীদের মাঝে এ চারা বিতরণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। দেশকে সবুজ, বাসযোগ্য এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য উপযোগী করে গড়ে তুলতে শিক্ষার্থীদের বেশি বেশি গাছ লাগানো এবং সেগুলোর নিয়মিত পরিচর্যা করার আহ্বান জানান তিনি।

কর্মসূচির সূচনায় উপাচার্য নিজ হাতে একটি নিম গাছের চারা রোপণ করেন। পরে অতিথিরাও শিক্ষার্থীদের উদ্দেশে বৃক্ষরোপণের গুরুত্ব, পরিবেশ সুরক্ষা এবং সবুজ বাংলাদেশ গড়ার প্রয়োজনীয়তা তুলে ধরে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।

সভাপতির বক্তব্যে প্রফেসর ড. মো. আসাদুজ্জামান সরকার বলেন, বর্তমান সরকারের নীতিগত সিদ্ধান্ত বাস্তবায়ন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করতেই বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এ মহতী উদ্যোগ নেওয়া হয়েছে।

চারা বিতরণ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরের শিক্ষক-কর্মকর্তা, বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং আমন্ত্রিত সুধীজন উপস্থিত ছিলেন।

খবরের সাথে চ্যাট করুন (AI Chat with the News)
Powered by AI
📋 ৩ লাইনে সারসংক্ষেপ
🔍 মূল কারণ ও প্রেক্ষাপট
👥 প্রধান ব্যক্তি/পক্ষ
⚡ প্রভাব ও পরিণতি
AI Assistant
নমস্কার/সালাম! আমি এই সংবাদের বিবরণটি পড়েছি। এই খবরের যেকোনো তথ্য জানতে আমাকে প্রশ্ন করুন।
এআই ব্যঙ্গাত্মক রাজনৈতিক কার্টুন (AI Satirical Cartoon)
Instant Caricature
Eye News Logo

সংবাদটির ওপর ভিত্তি করে তাৎক্ষণিক একটি ব্যঙ্গাত্মক রাজনৈতিক কার্টুন তৈরি করুন।

No comments found


News Card Generator