বাজিতপুরে এডভোকেট সৈয়দ সিরাজুল হুদার ১৫তম মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত..

MD JAHANGIR ALAM avatar   
MD JAHANGIR ALAM
বাজিতপুরে এডভোকেট সৈয়দ সিরাজুল হুদার ১৫তম মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত..
বাজিতপুরে এডভোকেট সৈয়দ সিরাজুল হুদার ১৫তম মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত..
কিশোরগঞ্জের বাজিতপুরে এডভোকেট সৈয়দ সিরাজুল হুদার ১৫তম মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত।..

কিশোরগঞ্জের বাজিতপুরে বিশিষ্ট আইনজীবী ও সমাজসেবক এডভোকেট সৈয়দ সিরাজুল হুদার ১৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০৯ জানুয়ারি) বিকাল ৪টায় বাজিতপুর পৌর এলাকার বটতলা ঈদগাহ মাঠে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-৫ আসনের ধানের শীষের প্রার্থী সৈয়দ এহসানুল হুদা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিকলী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম হেলিম, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ডা. কফিল উদ্দিন, বাজিতপুর পৌর বিএনপির সভাপতি এহসান কুফিয়া, বাজিতপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক কাইয়ুম খাঁন হেলাল এবং কিশোরগঞ্জ জেলা যুবদলের সহ-সভাপতি এডভোকেট শাহ আলম।
এছাড়াও বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী, মরহুমের পরিবারের সদস্য, আত্মীয়স্বজন এবং এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে বক্তারা মরহুম এডভোকেট সৈয়দ সিরাজুল হুদার কর্মময় জীবন, আইন অঙ্গন ও সমাজে তাঁর অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। পরে তাঁর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

মার্কেটপ্লেস পণ্যসমূহ (Marketplace)

সরাসরি কেনাকাটা করুন
সবগুলো দেখুন
No comments found


News Card Generator