বড়াইগ্রামে চিলিডাঙ্গা বিলের খালে অভিযান, ৪টি নিষিদ্ধ চায়না রিং জাল ধ্বংস..

Estiak Ahmed Shihab avatar   
Estiak Ahmed Shihab
বড়াইগ্রামে চিলিডাঙ্গা বিলের খালে অভিযান, ৪টি নিষিদ্ধ চায়না রিং জাল ধ্বংস..
বড়াইগ্রামে চিলিডাঙ্গা বিলের খালে অভিযান, ৪টি নিষিদ্ধ চায়না রিং জাল ধ্বংস..
নাটোরের বড়াইগ্রাম উপজেলার চিলিডাঙ্গা বিলের খালে অবৈধভাবে মাছ শিকারে ব্যবহৃত নিষিদ্ধ চায়না রিং জালের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা মৎস্য বিভাগ।..
আঞ্চলিক ভাষায় পড়ুন:

 

মার্কেটপ্লেস পণ্যসমূহ (Marketplace)

সরাসরি কেনাকাটা করুন
সবগুলো দেখুন

 

সোমবার সকালে পরিচালিত এ অভিযানে খাল থেকে ৪টি নিষিদ্ধ চায়না রিং জাল উদ্ধার করা হয়। একই সঙ্গে পানির স্বাভাবিক প্রবাহে প্রতিবন্ধকতা সৃষ্টি করা বাঁধ অপসারণ করে জব্দকৃত জাল ও বাঁধ আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

মৎস্য বিভাগের কর্মকর্তারা জানান, চায়না রিং জাল ব্যবহারের ফলে ছোট মাছ ও বিভিন্ন জলজ প্রাণী নির্বিচারে নিধন হয়, যা মৎস্য সম্পদের জন্য মারাত্মক হুমকি। তাই জলজ জীববৈচিত্র্য ও প্রাকৃতিক মৎস্য সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হচ্ছে।

অভিযানে উপস্থিত ছিলেন বড়াইগ্রাম উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. মুরাদ হোসেন এবং সহকারী সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. মুফাসসির হোসেন।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. মুরাদ হোসেন বলেন, মৎস্য সম্পদ রক্ষা ও প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য বজায় রাখতে নিষিদ্ধ জালের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। জনস্বার্থে ভবিষ্যতেও এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।

খবরের সাথে চ্যাট করুন (AI Chat with the News)
Powered by AI
📋 ৩ লাইনে সারসংক্ষেপ
🔍 মূল কারণ ও প্রেক্ষাপট
👥 প্রধান ব্যক্তি/পক্ষ
⚡ প্রভাব ও পরিণতি
AI Assistant
নমস্কার/সালাম! আমি এই সংবাদের বিবরণটি পড়েছি। এই খবরের যেকোনো তথ্য জানতে আমাকে প্রশ্ন করুন।
এআই ব্যঙ্গাত্মক রাজনৈতিক কার্টুন (AI Satirical Cartoon)
Instant Caricature
Eye News Logo

সংবাদটির ওপর ভিত্তি করে তাৎক্ষণিক একটি ব্যঙ্গাত্মক রাজনৈতিক কার্টুন তৈরি করুন।

Nenhum comentário encontrado


News Card Generator