লালপুরে ৮টি উন্নয়ন প্রকল্প পরিদর্শন ও কাজের গুণগত মান যাচাই..

Estiak Ahmed Shihab avatar   
Estiak Ahmed Shihab
লালপুরে ৮টি উন্নয়ন প্রকল্প পরিদর্শন ও কাজের গুণগত মান যাচাই..
লালপুরে ৮টি উন্নয়ন প্রকল্প পরিদর্শন ও কাজের গুণগত মান যাচাই..
লালপুর উপজেলার বিলমারিয়া ও লালপুর ইউনিয়নের চলমান ও সমাপ্ত ৮টি উন্নয়ন প্রকল্প সরেজমিন পরিদর্শন এবং কাজের গুণগত মান যাচাই করা হয়েছে। এ সময় স্থানীয় জনগণের মতামতও গ্রহণ করা হয়।..
আঞ্চলিক ভাষায় পড়ুন:

মাননীয় সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল এমপি মহোদয়ের সার্বিক নির্দেশনায় লালপুর উপজেলার বিলমারিয়া ও লালপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় চলমান ও সমাপ্ত ৮টি উন্নয়ন প্রকল্প সরেজমিন পরিদর্শন এবং কাজের গুণগত মান যাচাই করা হয়েছে। পরিদর্শনকালে স্থানীয় জনগণের সঙ্গে সরাসরি কথা বলে প্রকল্পের সুবিধা ও তাদের মূল্যবান মতামত গ্রহণ করা হয়।

মার্কেটপ্লেস পণ্যসমূহ (Marketplace)

সরাসরি কেনাকাটা করুন
সবগুলো দেখুন

 

পরিদর্শনকৃত প্রকল্পগুলোর মধ্যে বিলমারিয়া ইউনিয়নে রয়েছে— মোহরকয়া খা পাড়া জাফরের বাড়ি হতে সালমতের বাড়ি পর্যন্ত এইচবিবি করণ, বিলমারিয়া উচ্চ বিদ্যালয়ের টিনশেড ও সাইকেল স্ট্যান্ড মেরামত, বিলমারিয়া কেন্দ্রীয় জামে মসজিদ উন্নয়ন, বিলমারিয়া কেন্দ্রীয় শ্রী শ্রী মহাশ্মশান উন্নয়ন এবং বিলমারিয়া বালিকা উচ্চ বিদ্যালয় উন্নয়ন।

 

অন্যদিকে লালপুর ইউনিয়নে পরিদর্শন করা হয়— লালপুর রামকৃষ্ণপুর সিদ্দিক মেম্বারের বাড়ি হতে ময়নার বাড়ি পর্যন্ত ২৪০ ফিট রাস্তা এইচবিবি করণ, লালপুর মন্ডলপাড়া মান্না মেম্বারের বাড়ি হতে আজগর মণ্ডলের বাড়ি পর্যন্ত ২৩৩ ফিট রাস্তা এইচবিবি করণ এবং বালিতিতা রামকৃষ্ণপুর চিনি বটতলা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানের উন্নয়ন প্রকল্প।

 

উন্নয়নমূলক কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে এই পরিদর্শন কার্যক্রম অব্যাহত থাকবে।

 

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন অফিসার ইনচার্জ (ওসি), লালপুর থানা; প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) অফিসের প্রতিনিধি; সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ এবং অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

খবরের সাথে চ্যাট করুন (AI Chat with the News)
Powered by AI
📋 ৩ লাইনে সারসংক্ষেপ
🔍 মূল কারণ ও প্রেক্ষাপট
👥 প্রধান ব্যক্তি/পক্ষ
⚡ প্রভাব ও পরিণতি
AI Assistant
নমস্কার/সালাম! আমি এই সংবাদের বিবরণটি পড়েছি। এই খবরের যেকোনো তথ্য জানতে আমাকে প্রশ্ন করুন।
এআই ব্যঙ্গাত্মক রাজনৈতিক কার্টুন (AI Satirical Cartoon)
Instant Caricature
Eye News Logo

সংবাদটির ওপর ভিত্তি করে তাৎক্ষণিক একটি ব্যঙ্গাত্মক রাজনৈতিক কার্টুন তৈরি করুন।

No comments found


News Card Generator