বাঘায় বিশ্ব পরিবেশ দিবসে আলোচনা সভা

Estiak Ahmed Shihab avatar   
Estiak Ahmed Shihab
বাঘায় বিশ্ব পরিবেশ দিবসে  আলোচনা সভা
বাঘায় বিশ্ব পরিবেশ দিবসে  আলোচনা সভা
বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উপলক্ষে রাজশাহীর বাঘায় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, বৃক্ষরোপণ বৃদ্ধি এবং প্লাস্টিক দূষণ কমিয়ে টেকসই ও বাসযোগ্য পৃথিবী ..

 

মার্কেটপ্লেস পণ্যসমূহ (Marketplace)

সরাসরি কেনাকাটা করুন
সবগুলো দেখুন

বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উপলক্ষে রাজশাহীর বাঘায় পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, জীববৈচিত্র্য রক্ষা ও দূষণ কমাতে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে।

 

শুক্রবার, (৫ জুন) বিকেল ৪টায় নারায়ণপুর বাজারের বিশ্বাস ফাউন্ডেশন প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে এক আলোচনা সভায় মিলিত হয়।

 

এ বছর বিশ্ব পরিবেশ দিবসের আন্তর্জাতিক প্রতিপাদ্য প্রকৃতি রক্ষাই জলবায়ুর সুরক্ষা স্লোগানকে সামনে রেখে সভায় পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় করণীয় নিয়ে আলোচনা করা হয়। সঞ্চালনায় ছিলেন বেনজির আহমেদ বিপ্লব,

 

অধ্যক্ষ আমজাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন (বাপা) উপজেলা কমিটির সভাপতি প্রফেসর ড. আব্দুস সালাম, সাধারণ সম্পাদক প্রভাষক হামিদুল ইসলাম, যুগ্ম সম্পাদক অপূর্ব কুমার সাহা, আসাদুজ্জামান মাসুদ, আমিরুল ইসলাম, প্রফেসর নীরেন্দ্রনাথ সরকার, আফতাব হোসেন, রানু আখতারী ও আরজুমান বানুসহ অন্যান্য নেতৃবৃন্দ।

 

বক্তারা বলেন, অতিরিক্ত কার্বন নিঃসরণ, বনভূমি ধ্বংস, নদী-খাল ও জলাশয় দূষণ, প্লাস্টিক বর্জ্য এবং অপরিকল্পিত নগরায়ণের কারণে পরিবেশের ভারসাম্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এর ফলে বিশ্বব্যাপী তাপমাত্রা বৃদ্ধি, ঘূর্ণিঝড়, খরা, বন্যা, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি এবং জীববৈচিত্র্যের ক্ষয় উদ্বেগজনক হারে বাড়ছে।

 

তারা আরও বলেন, পরিবেশ ও জলবায়ু সুরক্ষায় সবাইকে সচেতন হতে হবে। বেশি বৃক্ষরোপণ, প্লাস্টিকের ব্যবহার কমানো এবং জীববৈচিত্র্য সংরক্ষণের মাধ্যমে আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ, বাসযোগ্য ও সবুজ পৃথিবী গড়ে তোলা সম্ভব।

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator