বাবা দিবস এবং প্রজন্মের চোখে পিতৃত্বের নতুন সমীকরণ বটবৃক্ষের ছায়ায় এক ভিন্ন দুপুর..

Salauddin Akbar avatar   
Salauddin Akbar
বাবা দিবস এবং প্রজন্মের চোখে পিতৃত্বের নতুন সমীকরণ বটবৃক্ষের ছায়ায় এক ভিন্ন দুপুর..
বাবা দিবস এবং প্রজন্মের চোখে পিতৃত্বের নতুন সমীকরণ বটবৃক্ষের ছায়ায় এক ভিন্ন দুপুর..
জীবনের সবটুকু রোদ্দুর আড়াল করে রাখেন, সেই ‘বাবা’কে উদযাপন করার দিনটি আজ আরও বেশি প্রাসঙ্গিক।..
আঞ্চলিক ভাষায় পড়ুন:
- সালাউদ্দিন আকবর , ঢাকা 

সন্তানের জন্য যিনি নিজের জীবনের সবটুকু রোদ্দুর আড়াল করে রাখেন, সেই ‘বাবা’কে উদযাপন করার দিনটি আজ আরও বেশি প্রাসঙ্গিক। প্রচলিত জৌলুস বা সামাজিক প্রথার বাইরে গিয়ে, বাবা এখন হয়ে উঠেছেন সন্তানের বন্ধু, ছায়াসঙ্গী ও অনুভূতির গভীরতম আশ্রয়।
 
পিতৃ দিবসের শেকড় সন্ধান
ইতিহাস ঘাঁটলে দেখা যায়, ১৯১০ সালের ১৯ জুন মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে সর্বপ্রথম পালিত হয় বাবা দিবস মা মারা যাওয়ার পর গৃহযুদ্ধ ফেরত এক অদম্য বাবা, উইলিয়াম জ্যাকসন স্মার্ট, যেভাবে একা হাতে তাঁর ছয় সন্তানকে মানুষ করেছিলেন— মূলত সেই বাবার প্রতি গভীর ভালোবাসা থেকেই কন্যা সোনোরা স্মার্ট ডড এই দিনটির সূচনা করেন। পরবর্তীতে ১৯৭২ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে এটি জাতীয় ছুটির স্বীকৃতি পায়।
 
উপলব্ধি: শাসনে নয়, ভালোবাসায় গাঁথা সম্পর্ক
একটা সময় বাবা মানেই ছিল দূরত্বের এক অদৃশ্য দেয়াল; যার প্রধান দায়িত্ব ছিল পরিবারকে শাসন ও আর্থিক সুরক্ষার ছাতার নিচে রাখা। কিন্তু আজ সেই জায়গাটি দখল করেছে আবেগ, শেয়ারিং ও সহমর্মিতা। বাবা এখন আর কেবল পরিবারের ‘কর্তা’ নন, তিনি সন্তানের প্রথম শিক্ষক ও আস্থাভাজন বন্ধু।
 
বাংলাদেশি প্রজন্মের ভাবনা: সোশ্যাল মিডিয়া থেকে পারিবারিক আড্ডায়
বাংলাদেশে বাবা দিবস উদযাপনের ইতিহাস খুব বেশি পুরোনো নয়। মূলত নতুন প্রজন্মের (মিলেনিয়াম এবং জেনারেশন জেড) হাত ধরেই বাবা দিবস পশ্চিমা এই সংস্কৃতি এ দেশের শহুরে ও ডিজিটাল সমাজমাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে। বর্তমান প্রজন্মের তরুণ-তরুণীরা তাঁদের অনুভূতি প্রকাশে বেশ সাবলীল। বাংলাদেশে প্রতি বছর জুন মাসের তৃতীয় রবিবার বাবা দিবস হিসেবে উদযাপিত হয়। সেই নিয়ম  অনুযায়ী ২১শে জুন ২০২৬ বাংলাদেশ সহ ৮০ টি দেশে বাবাকে নিয়ে শুভেচ্ছা ক্যাপশন আর ভিন্নধর্মী বার্তার মাধ্যমে তারা বাবাদের প্রতি ভালোবাসা প্রদর্শন করবে।
 
আজকের প্রজন্মের সন্তানেরা বিশ্বাস করে, বাবার ত্যাগের কোনো পরিমাপ হয় না। তারা চায় বাবা যেন নিজের শখ, স্বপ্ন ও ইচ্ছাগুলোকে বিসর্জন না দেন। তাই বাবা দিবসে এখন কেক কাটা, উপহারের বাইরে একসঙ্গে ডিনার করা কিংবা একসঙ্গে সময় কাটানোর বাবা দিবস রেওয়াজ গড়ে উঠেছে। তবে তরুণ প্রজন্মের সবচেয়ে বড় উপলব্ধি হলো, একদিন নয়, বরং প্রতিদিন বাবার প্রতি এই সম্মান ও ভালোবাসা অব্যাহত রাখা উচিত।
 
 

মার্কেটপ্লেস পণ্যসমূহ (Marketplace)

সরাসরি কেনাকাটা করুন
সবগুলো দেখুন
খবরের সাথে চ্যাট করুন (AI Chat with the News)
Powered by AI
📋 ৩ লাইনে সারসংক্ষেপ
🔍 মূল কারণ ও প্রেক্ষাপট
👥 প্রধান ব্যক্তি/পক্ষ
⚡ প্রভাব ও পরিণতি
AI Assistant
নমস্কার/সালাম! আমি এই সংবাদের বিবরণটি পড়েছি। এই খবরের যেকোনো তথ্য জানতে আমাকে প্রশ্ন করুন।
এআই ব্যঙ্গাত্মক রাজনৈতিক কার্টুন (AI Satirical Cartoon)
Instant Caricature
Eye News Logo

সংবাদটির ওপর ভিত্তি করে তাৎক্ষণিক একটি ব্যঙ্গাত্মক রাজনৈতিক কার্টুন তৈরি করুন।

Aucun commentaire trouvé


News Card Generator