আশুলিয়ায় বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে মানববন্ধন

রতন হোসেন avatar   
রতন হোসেন
আশুলিয়ায় বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে মানববন্ধন
আশুলিয়ায় বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে মানববন্ধন
আশুলিয়ায় বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে মানববন্ধন

আশুলিয়ায় “নাসা গ্রুপ”এর বন্ধকৃত ৮টি পোশাক কারখানার শ্রমিক- কর্মচারীদের বকেয়া ৭৫ ভাগ সার্ভিস বেনিফিট পরিশোধের দাবীতে মানববন্ধন-মিছিল করেছেন ভুক্তভোগী শ্রমিক ও স্বাধীন-বাংলা গার্মেন্টস শ্রমিক কর্মচারী ফেডারেশন।

মার্কেটপ্লেস পণ্যসমূহ (Marketplace)

সরাসরি কেনাকাটা করুন
সবগুলো দেখুন

সোমবার ( ১৫ জুন) সকালে আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায় কারখানাটির সামনে এই মানববন্ধন করেন তারা। এসময়ে বন্ধকৃত কারখানাগুলোর ৮ হাজার শ্রমিকের পাওনা পরিশোধের দাবী জানানো হয়। অন্যথায় কঠোর আন্দোলনের হুশিয়ারীও দেন তারা।

স্বাধীন-বাংলা গার্মেন্টস শ্রমিক কর্মচারী ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি আল কামরান বলেন, প্রতিষ্ঠান বন্ধ ঘোষনার পরও পূর্বের চুক্তি অনুযায়ী তাদের পাওনা পরিশোধ করা হয়নি। ফলে তারা এবং তাদের পরিবার চরম আর্থিক সংকটের মধ্যে মানবেতর জীবন-যাপন করছে। অবিলম্বে শ্রমিকদের পাওনা পরিশোধের জোর দাবি জানান।

শ্রমিক নেতা আল কামরানের নেতৃত্বে এই মানববন্ধনে অংশগ্রহণ করেন, শ্রমিক নেতা ঈমন শিকদার, মো ইব্রাহীম, মো: হাসমত মন্ডল ও মো: শাহাদাত হোসেন সহ ভুক্তভোগী শ্রমিকরা।

মানববন্ধন কর্মসূচি শেষে পাওনদী পরিশোধের বিষয়ে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন ভুক্তভোগী শ্রমিক ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দরা।

 

 

No comments found


News Card Generator