আশুলিয়ায় ২০ রমজানের মধ্যে বেতন-বোনাস পরিশোধের দাবি

Md Barhan Uddin avatar   
Md Barhan Uddin
আশুলিয়ায় ২০ রমজানের মধ্যে বেতন-বোনাস পরিশোধের দাবি
আশুলিয়ায় ২০ রমজানের মধ্যে বেতন-বোনাস পরিশোধের দাবি
সাভারের আশুলিয়ায় আগামী ২০ রমজানের মধ্যে পোশাক শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ এবং ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায় বন্ধের দাবি জানিয়েছেন শ্রমিকরা।..

বুধবার (৪ মার্চ) সকালে নবীনগর-চন্দ্রা সড়কের আশুলিয়ার বাইপাইল মোড়ে জাতীয় গার্মেন্টস শ্রমিক ইউনিটের উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। 

মার্কেটপ্লেস পণ্যসমূহ (Marketplace)

সরাসরি কেনাকাটা করুন
সবগুলো দেখুন

মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বাইপাইল মোড় থেকে বগাবাড়ী বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে শেষ হয়।

সমাবেশে বক্তারা বলেন, প্রতি বছর ঈদের আগে শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধে গড়িমসি করা হয়, যা শ্রমিকদের চরম ভোগান্তিতে ফেলে। তারা দাবি জানান, ২০ রমজানের আগেই সব পাওনা পরিশোধ নিশ্চিত করতে হবে।

এ ছাড়া ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ, সড়কে যানজট নিরসন এবং চুরি-ছিনতাই ও শ্রমিক হয়রানি রোধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেন বক্তারা।

জাতীয় গার্মেন্টস শ্রমিক ইউনিটের সভাপতি ফরিদুল ইসলাম বলেন, ‘ঈদ আনন্দের হলেও পোশাক শ্রমিকদের জন্য তা অনেক সময় দুর্ভোগের কারণ হয়ে দাঁড়ায়। বেতন-বোনাস সময়মতো পরিশোধ না করা যেন নিয়মে পরিণত হয়েছে। আবার ঈদের সময় পরিবহনে নৈরাজ্যের কারণে শ্রমিকদের বোনাসের বড় অংশ অতিরিক্ত ভাড়ায় চলে যায়।’

তিনি সরকারের কাছে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

এ সময় সংগঠনের আশুলিয়া শাখার সভাপতি নাজমুল হক, আশুলিয়া থানা শ্রমিক দলের সহ-সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা সুলতানসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

No comments found


News Card Generator