আওয়ামী লীগ থেকে পদত্যাগের ঘোষণা: সংবাদ সম্মেলনে মজিবুল হক বাদল..

Md Mamun Molla avatar   
Md Mamun Molla
আওয়ামী লীগ থেকে পদত্যাগের ঘোষণা: সংবাদ সম্মেলনে মজিবুল হক বাদল..
আওয়ামী লীগ থেকে পদত্যাগের ঘোষণা: সংবাদ সম্মেলনে মজিবুল হক বাদল..
মোঃ মামুন মোল্লা মুকসুদপুর প্রতিনিধি

আওয়ামী লীগ থেকে পদত্যাগের ঘোষণা: সংবাদ সম্মেলনে মজিবুল হক বাদল
মোঃ মামুন মোল্লা, মুকসুদপুর প্রতিনিধি:
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ৬ নং বাঁশবাড়িয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মজিবুল হক বাদল দলীয় পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতির ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবার (২২ মে) সন্ধ্যায় আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি এ ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে মজিবুল হক বাদল বলেন, শারীরিক অসুস্থতার পাশাপাশি সাম্প্রতিক সময়ে বাংলাদেশ আওয়ামী লীগের বিভিন্ন কার্যক্রম, নীতি ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের সঙ্গে তার ব্যক্তিগত নীতি, আদর্শ ও মূল্যবোধের অসামঞ্জস্যতা তৈরি হয়েছে। তিনি দাবি করেন, এসব কর্মকাণ্ড তার বিবেক ও আদর্শকে আঘাত করেছে।
এ কারণে তিনি ২ নং ওয়ার্ড আওয়ামী লীগ এবং ৬ নং বাঁশবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সকল পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছেন বলে জানান।
লিখিত বক্তব্যে তিনি আরও উল্লেখ করেন, আজ থেকে আওয়ামী লীগের সঙ্গে তার কোনো সাংগঠনিক বা রাজনৈতিক সম্পর্ক থাকবে না এবং ভবিষ্যতেও থাকবে না। একই সঙ্গে তিনি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের স্বার্থ রক্ষায় কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
সংবাদ সম্মেলনের শেষে মজিবুল হক বাদল বলেন, রাজনৈতিক বা ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে তিনি ভবিষ্যতেও দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাবেন।

No comments found


News Card Generator