ফার্মাসিউটিক্যালস ম্যানেজার ফোরাম আনোয়ারা উপজলার কার্যকারী কমিটি গঠিত হয়েছে। ভোটের মাধ্যমে ২০২৫-২০২৬ অর্থবছরের জন্য ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেন সংগঠনের সদস্যরা।
মার্কেটপ্লেস পণ্যসমূহ (Marketplace)
রোববার সন্ধ্যায় উপজেলার চাতরী চৌমুহনীতে অনুষ্ঠিত আলোচনা সভায় এই কমিটি গঠিত করা হয়। এতে ডিএইচ মনসুরকে সভাপতি ও মোহাম্মদ মামুনুর রশীদকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
কমিটির অন্য সদস্যরা হলেন সহ সভাপতি মোহাম্মদ আজাদ, সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ মনির, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ লোকমান, অর্থ সম্পাদক সুজন চন্দ্র দেব নাথ, প্রচার সম্পাদক রাসেল খান।
এ সময় উপস্থিত ছিলেন বিদায় কমিটির সভাপতি মাহতাব হোসেন জুয়েল, সাধারণ সম্পাদক সনজিত কুমার পাল, প্রধান উপদেষ্টা মো. আমিনুল ইসলাম, শামসুল হুদা, বাবুল দাশ, আবু হানিফ, জুয়েল রানা, সুমন চন্দ্র দাশ, মোহাম্মদ জসীম, মো. শাকিব খান, মোহাম্মদ আকতার হোসেন, মোহাম্মদ সেলিম প্রমুখ।