বরগুনার আমতলী উপজেলায় জনসচেতনতা বৃদ্ধি ও ভূমি সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে শুরু হয়েছে তিন দিনব্যাপী “ভূমিসেবা মেলা ২০২৬”। মঙ্গলবার উপজেলা ভূমি অফিসের আয়োজনে এ মেলার উদ্বোধন করা হয়। মেলা চলবে ১৯ থেকে ২১ মে পর্যন্ত।
মেলায় ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা, নামজারি, খতিয়ান সংশোধন, ভূমি উন্নয়ন কর প্রদান ও অনলাইন সেবা বিষয়ে সাধারণ মানুষকে তথ্য ও পরামর্শ প্রদান করা হচ্ছে। এতে স্থানীয় জনগণের ব্যাপক আগ্রহ লক্ষ্য করা গেছে।
আয়োজকরা জানান, জনগণকে হয়রানিমুক্ত ও সহজ ভূমি সেবা নিশ্চিত করতেই এ আয়োজন করা হয়েছে। মেলায় আগতদের বিভিন্ন সমস্যার তাৎক্ষণিক সমাধান ও প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হচ্ছে।
উপজেলা ভূমি অফিস সূত্রে জানা যায়, ভূমি সেবা ডিজিটাল ও স্বচ্ছ করতে সরকার নানা উদ্যোগ গ্রহণ করেছে। এ ধরনের মেলার মাধ্যমে সাধারণ মানুষ আরও সচেতন ও উপকৃত হবে বলে আশা করা হচ্ছে।
No comments found



















