আমি যদি কখনো ব্যার্থ হই তবে তার জন্য আমার পরিবার দায়ী.. 

Ismail Hossen avatar   
Ismail Hossen
আমি যদি কখনো ব্যার্থ হই তবে তার জন্য আমার পরিবার দায়ী.. 

আমি যদি কখনো ব্যার্থ হই তবে তার জন্য আমার পরিবার দায়ী.. 

আমি যদি কখনো ব্যার্থ হই তবে তার জন্য আমার পরিবার দায়ী থাকবে। মধুপুরের তরুণ কনটেন্ট ক্রিয়েটর  আশরাফুল ইসলাম অজানা কথা.... 
আমি সেই ছোটবেলা থেকেই নিজে কাজ করি আর নিজের টাকায় চলি। কখনো বাবার টাকায় চলার চেষ্টা করিনি। আমার বড় বোন আমার মায়ের থেকেও বেশি আদর করেছে আমাকে। সব আবদার ছিলো তার কাছেই। আমি জীবনে মোটামুটি ভালো পরিমাণে ইনকাম করেছি আর তার প্রায় সব খরচ করেছি আমার পরিবারের পেছনে। সেই ২০০৯-১০ সাল থেকে শুরু আর এখন ২০২৫। আমি আমার মেধা কাজে লাগানোর সর্বোচ্চ চেষ্টা করেছি। আমার পড়ালেখা খুবই অল্প যদিও সেটা আমি না বললে কেউ বুজতেই পারবেনা। আমি সব সময় চেষ্টা করেছি সবাইকে ভালো রাখার জন্য কিন্তু আমার দুঃসময়ে কাউকেই পাশে পাইনা উল্টো আমার সাথে এমন কিছু ব্যাবহার করা হয় সেগুলো দেখে নিজেকে শুধু টাকার মেশিন ছাড়া আর কিছুই মনে হয়না। আমার জীবনে সুখ বলতে কিছুই নেই আমার ভালো থাকা নিয়ে কারো কোন মাথাব্যথা নেই। মাথায় প্রচুর যন্ত্রণা হয় ঘুমাতে পারিনা প্রায় দিনই সারারাত জেগে থাকি । এখন বুজলাম আমি যতোদিন বেচে থাকবো একটা টাকার মেশিন হিসেবে বেচে থাকতে হবে কোন মানুষ হিসেবে নয়। একটা জিনিস ভাবতে খুবই খারাপ লাগে আমি যদি তাদের জন্য এতোকিছু করতে পারি তারা কি আমাকে শুধুমাত্র একটু ভালো রাখতে পারেনা? একটা সময় আমি সবাইকে বলতাম আমার এলাকা আর পরিবার ছেড়ে কখনো বিদেশে যাবোনা আর এখন বলি " যদি একবার বাহিরে যেতে পারি বাকি জীবনেও আর আসবোনা" 🙂💔 
আমি ভালো থাকার সর্বোচ্চ চেষ্টা করবো যদি ভালো থাকতে না পারি তাহলে ভেবে নিব আমার বাকি জীবনটা এভাবেই যাবে।  
আমি খুব তাড়াতাড়ি জীবনের এক নতুন অধ্যায় শুরু করবো যেখানে আমার পরিবারের কেউ থাকবেনা আর কারো সাথে যোগাযোগও থাকবেনা।

No comments found


News Card Generator