রাসেল মাহমুদ, যশোর।। যশোরের ঘোপ সেন্ট্রাল রোডে অবস্থিত আল-হায়াত হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। ২ নভেম্বর কেক কাটার মাধ্যমে উৎসবমুখর পরিবেশে দিনটি উদযাপিত হয়। নানা আয়োজন ও শুভানুধ্যায়ীদের অংশগ্রহণে অত্র প্রতিষ্ঠানে সৃষ্টি হয় এক প্রাণবন্ত ও আনন্দঘন পরিবেশ। এ'দিন রাত ৮টায় কেক কেটে অনুষ্ঠানের শুভ সূচনা করেন প্রতিষ্ঠানের প্রধান উপদেষ্টা মোঃ ফরহাদ হোসেন বাবুল, চেয়ারম্যান হাজী হাসান, ম্যানেজিং ডিরেক্টর মনিরুজ্জামান মনির, ভাইস চেয়ারম্যান ডা. মৌসুমি কবির আশা, ডেপুটি ডিরেক্টর ডা. শারমিনা, কোষাধ্যক্ষ মোঃ হাসান তারেকসহ কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা আল-হায়াত হাসপাতালের গত চার বছরের সাফল্য ও সেবার মান উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন। তারা বলেন, “মানবিক সেবা ও আধুনিক চিকিৎসা প্রদানের মাধ্যমে আল-হায়াত হাসপাতাল জনগণের আস্থার প্রতীক হয়ে উঠেছে।”
অনুষ্ঠানের সঞ্চালনা করেন প্রতিষ্ঠানের ম্যানেজার কামরুজ্জামান পারভেজ। শেষে উপস্থিত অতিথি ও কর্মচারীদের মধ্যে কেক ও মিষ্টি বিতরণ করা হয়। আনন্দ, কৃতজ্ঞতা ও ভবিষ্যৎ প্রত্যয়ের এক অনন্য মেলবন্ধনে সম্পন্ন হয় আল-হায়াত হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন।
সরাসরি কেনাকাটা করুন
স্ক্যানার লিগাল প্রিন্টার স...
চুইঝাল গাছের চারা
বিশ্বের অন্যতম দ্রুতগতির ও ...
টেবিল ঘড়ি
Galaxy TAB A11+
Galaxy Tab A11
Casio Youth World Time AE-1...
Xiaomi OiDiRe Multifunction...
Rose Design 8 pcs King Size...
Unstitched 3 Piece Embroide...
コメントがありません