৮ম প্রতিষ্ঠাবর্ষে হজ্ব–ওমরাহ প্রশিক্ষণ: ওয়াসিল হজ্ব কাফেলার সফল আয়োজন..

Md. Nezam Uddin avatar   
Md. Nezam Uddin
৮ম প্রতিষ্ঠাবর্ষে হজ্ব–ওমরাহ প্রশিক্ষণ: ওয়াসিল হজ্ব কাফেলার সফল আয়োজন..
৮ম প্রতিষ্ঠাবর্ষে হজ্ব–ওমরাহ প্রশিক্ষণ: ওয়াসিল হজ্ব কাফেলার সফল আয়োজন..
চট্টগ্রামের শীর্ষস্থানীয় হজ্ব–ওমরাহ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ওয়াসিল হজ্ব কাফেলা এর প্রতিষ্ঠার অষ্টম বর্ষপূর্তি উপলক্ষে ২৯ই নভেম্বর, শনিবার চট্টগ্রাম শহরের মুরাদপুর কনভেনশন সেন্টারে দিনব্যাপী হজ্ব প্..
ওয়াসিল হজ্ব কাফেলার ৮ম প্রতিষ্ঠাবর্ষে দিনব্যাপী হজ্ব প্রশিক্ষণ অনুষ্ঠিত
 
 



 চট্টগ্রামের শীর্ষস্থানীয় হজ্ব–ওমরাহ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ওয়াসিল হজ্ব কাফেলা এর প্রতিষ্ঠার অষ্টম বর্ষপূর্তি উপলক্ষে ২৯ই নভেম্বর, শনিবার চট্টগ্রাম শহরের মুরাদপুর কনভেনশন সেন্টারে দিনব্যাপী হজ্ব প্রশিক্ষণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
 
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মুহাম্মদ শাহ্ নঈম উদ্দিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রহমানিয়া ইসলামিক কমপ্লেক্স রাঙ্গুনিয়ার পীর সাহেব, পীরে কামেল হাফেজ মাওলানা আবু শাহ অলি আল কাদেরী। তিনি বলেন, “হজ্ব ইবাদতের আগে সঠিক জ্ঞান অর্জন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের প্রশিক্ষণ হাজীদের জন্য বিশেষ সহায়ক।”
 
অনুষ্ঠানটি উদ্বোধন করেন স্বাদ এন্ড কোং লিঃ-এর চেয়ারম্যান আলহাজ্ব সাইয়্যেদ আল মামুন, তিনি বলেন, “হজ্ব সফরকে সহজ ও সুগঠিত করতে এ ধরনের উদ্যোগ প্রশংসনীয়।”
 
শুভেচ্ছা বক্তব্য রাখেন লেফট্যান্ট কর্ণেল (অব.) মঈনুল ইসলাম চৌধুরী, প্রধান আলোচক ছিলেন চট্গ্রাম বিজিমিএ ফ‍্যাশন এন্ড টেকনোলজির ভিসি অধ্যাপক ড. ওবাইদুল করিম চৌধুরী, তিনি তার আলোচনায় বলেন , মক্কা মদিনার ভ্রমনের মাধ‍্যমে সারা পৃথিবীতে দ্বীনের আলো ছডিয়ে দিতে হবে , হজ্ব-ওমরাহ হল ঈমানী প্রশিক্ষন।
 
প্রশিক্ষণ কর্মশালায় হাজীদের হজ্বের নিয়ম-কানুন, করণীয়-বর্জনীয়, ইহরাম, তাওয়াফ ও সায়ীসহ নানা গুরুত্বপূর্ণ বিষয়ে ব্যবহারিক দিকনির্দেশনা দেওয়া হয়। এছাড়া মিনায় অবস্থান, আরাফাত-মুযদালিফা কার্যক্রম, জামারাতে পাথর নিক্ষেপ ও স্বাস্থ্য–নিরাপত্তা বিষয়ক দিকনির্দেশনা প্রদান করা হয়।
 
শতাধিক হাজী অংশগ্রহণকারী এই কর্মশালা থেকে হজ্ব যাত্রা সম্পর্কে স্পষ্ট ও ব্যবহারিক ধারণা লাভ করেছেন। আয়োজকরা জানান, প্রতিষ্ঠার আট বছরে ওয়াসিল হজ্ব কাফেলা হাজীদের জন্য মানসম্মত ও নির্ভরযোগ্য সেবা প্রদান করে আসছে এবং ভবিষ্যতেও এ ধারাবাহিকতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
No comments found


News Card Generator