২৪ ঘণ্টার মধ্যে মোটরসাইকেল চোর গ্রেফতার, চুরি হওয়া বাইক উদ্ধার..

MD ABDUL MAZID KHAN avatar   
MD ABDUL MAZID KHAN
২৪ ঘণ্টার মধ্যে মোটরসাইকেল চোর গ্রেফতার, চুরি হওয়া বাইক উদ্ধার..
২৪ ঘণ্টার মধ্যে মোটরসাইকেল চোর গ্রেফতার, চুরি হওয়া বাইক উদ্ধার..
****

 

মার্কেটপ্লেস পণ্যসমূহ (Marketplace)

সরাসরি কেনাকাটা করুন
সবগুলো দেখুন

 

খাঁন মোঃ আঃ মজিদ দিনাজপুর জেলা প্রতিনিধি 

 

মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার এবং চোরকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে দিনাজপুর কোতয়ালী থানা পুলিশ। এ ঘটনায় এলাকার সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে।

 

পুলিশ সূত্রে জানা যায়, মোটরসাইকেল চুরির অভিযোগ পাওয়ার পরপরই দিনাজপুর কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নূরনবীর নেতৃত্বে একটি চৌকস টিম অভিযান শুরু করে। তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তৎপরতার মাধ্যমে খুব অল্প সময়ের মধ্যেই চোরের অবস্থান শনাক্ত করা হয়।

 

পরবর্তীতে অভিযান চালিয়ে রামপুর এলাকার বাসিন্দা অভিযুক্ত মোঃ মানিক চিহ্নিত মোটরসাইকেল চোরকে গ্রেফতার করা হয় এবং তার কাছ থেকে চুরি হওয়া মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।

 

এ বিষয়ে অফিসার ইনচার্জ জানান, আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সর্বদা তৎপর রয়েছে এবং অপরাধ দমনে এমন অভিযান অব্যাহত থাকবে। তিনি জনগণকে যেকোনো অপরাধ সংক্রান্ত তথ্য দ্রুত পুলিশকে জানানোর আহ্বান জানান।

 

এ ঘটনায় এলাকাবাসী পুলিশের দ্রুত পদক্ষেপের প্রশংসা করেছেন।

 

 

No comments found


News Card Generator