'বাইউস্ট লয়ার্স অ্যাসোসিয়েশন'-এর প্রথম নির্বাহী কমিটি গঠন..

Comilla Correspondent avatar   
Comilla Correspondent
 'বাইউস্ট লয়ার্স অ্যাসোসিয়েশন'-এর প্রথম নির্বাহী কমিটি গঠন..
 'বাইউস্ট লয়ার্স অ্যাসোসিয়েশন'-এর প্রথম নির্বাহী কমিটি গঠন..
📷 সংগৃহীত ছবি
****

কুমিল্লা আদালত প্রাঙ্গণে বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (BAIUST)-এর আইন বিভাগের শিক্ষার্থীদের নিয়ে গঠিত সংগঠন “BAIUST LAWYER'S ASSOCIATION”-এর প্রথম নির্বাহী কমিটি (২০২৬-২০২৮) ঘোষণা করা হয়।

উক্ত সভায় উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে কমিটির সভাপতি নির্বাচিত হন অ্যাডভোকেট মোঃ আন-নূর রহমান, সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট তানভীর হায়াত, সহ-সভাপতি অ্যাডভোকেট মোঃ বোরহান আহামেদ রিয়াদ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ এমরান ভূঁইয়া, সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাবের হোসেন, ট্রেজারার অ্যাডভোকেট সুরাইয়া আক্তার ঝুমা, ব্যবস্থাপনা সম্পাদক অ্যাডভোকেট তাহমিনা রহমান তানিয়া, মিডিয়া ও পাবলিকেশন সম্পাদক অ্যাডভোকেট দোলন সুলতানা এবং নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হন অ্যাডভোকেট নুসরাত জাহান, অ্যাডভোকেট আসমা আক্তার ও অ্যাডভোকেট সামিয়া রহমান।

উক্ত কমিটি ঘোষণা করেন সংগঠনের আহ্বায়ক অ্যাডভোকেট তোহিদুর রহমান তানভীর এবং যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মোঃ মেহেদী হাসান সরকার।

কমিটি গঠন শেষে নবনির্বাচিত নেতৃবৃন্দ জানান, তরুণ ও পেশাদার আইনজীবীদের পারস্পরিক উন্নয়ন, আইনি মেধার বিকাশ এবং বিচারপ্রার্থী মানুষের কল্যাণে এই অ্যাসোসিয়েশন ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে। পাশাপাশি কুমিল্লা বারের ঐতিহ্য রক্ষা ও আইনজীবীদের অধিকার আদায়ে এই কমিটি অগ্রণী ভূমিকা পালন করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন।

খবরের সাথে চ্যাট করুন (AI Chat with the News)
Powered by AI
📋 ৩ লাইনে সারসংক্ষেপ
🔍 মূল কারণ ও প্রেক্ষাপট
👥 প্রধান ব্যক্তি/পক্ষ
⚡ প্রভাব ও পরিণতি
AI Assistant
নমস্কার/সালাম! আমি এই সংবাদের বিবরণটি পড়েছি। এই খবরের যেকোনো তথ্য জানতে আমাকে প্রশ্ন করুন।
No comments found


News Card Generator