যুবকদের মেধা ভিত্তিক কাজে লাগানোর জন্য সুন্দর পরিকল্পনা দরকার- ড. ইলিয়াস মোল্লা..

Faridpur Desk avatar   
Faridpur Desk
যুবকদের মেধা ভিত্তিক কাজে লাগানোর জন্য সুন্দর পরিকল্পনা দরকার- ড. ইলিয়াস মোল্লা..
যুবকদের মেধা ভিত্তিক কাজে লাগানোর জন্য সুন্দর পরিকল্পনা দরকার- ড. ইলিয়াস মোল্লা..
ছবি: সংগৃহীত

ইকবাল হোসেন লিমন,  বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি

‘যুবকদেরকে মেধার ভিত্তিতে কাজে লাগানোর জন্য সুন্দর পরিকল্পনা দরকার। কিন্তু যুবকদের নিয়ে সরকারের কোনো সুপরিকল্পনা নেই। যুবকদের উন্নয়নে কোনো বরাদ্দ আমরা বাজেটে দেখিনি। বিশাল এই জনগোষ্ঠীকে যদি আমরা কাজে লাগাতে না পারি, তাহলে দেশের উন্নয়ন করা সম্ভব নয়।’ প্রধান অতিথির বক্তব্যে ফরিদপুর ১ আসনের সংসদ সদস্য ড. প্রফেসর ইলিয়াস মোল্লা এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘আমাদের স্কুল কলেজের পড়ালেখার পরিবেশ ফিরিয়ে আনতে হবে। মেধার ভিত্তিতে সরকারি চাকরিতে নিয়োগ দিতে হবে। কোনোভাবেই শিক্ষা প্রতিষ্ঠানে দলীয়করণ বা দলীয় রাজনীতি ঢুকতে দেওয়া যাবে না। ২৪ শের জুলাই আন্দোলনে যুবকরাই অগ্রণী ভূমিকা রেখেছে। সরকার নানাভাবে তাদের অবহেলা করছে।’

বুধবার (১২ আগস্ট) বিকেল সাড়ে ৫টায় ফরিদপুরের বোয়ালমারীতে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে আয়োজিত যুব র‍্যালি ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘তারুণ্যের জাগরণ, বাংলাদেশের উন্নয়ন। দক্ষ যুবক গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে বোয়ালমারী উপজেলা ও পৌর জামায়াতের যুব বিভাগের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

এর আগে বিকেল সাড়ে ৫টার দিকে বোয়ালমারীর ছোলনা সালামিয়া মাদ্রাসা থেকে যুব র‍্যালিটি বের হয়। র‍্যালিটি পৌরসদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বোয়ালমারী চৌরাস্তায় গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার যুবক ও নেতাকর্মীরা অংশ নেন।

এসময় সমাবেশে আরও উপস্থিত ছিলেন বোয়ালমারী পৌর জামায়াতের আমির সৈয়দ নিয়ামুল হাসান, সেক্রেটারি সৈয়দ সাজ্জাদ আলী, উপজেলা জামায়াতের যুব বিভাগের আহ্বায়ক মাহামুদুল হাসান, সেক্রেটারি গিয়াস উদ্দিন, পৌর আহ্বায়ক মুশফিকুর রহিম, সেক্রেটারি আব্দুল কাদেরসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

لم يتم العثور على تعليقات


News Card Generator