যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহত | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহত

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহত
যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহত
ছবি: সংগৃহীত

****

যুক্তরাষ্ট্রের আলাস্কায় একটি চার্টার বিমান বিধ্বস্ত হয়ে ৮ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার (২০ আগস্ট) দেশটির প্রত্যন্ত পশ্চিমাঞ্চলে একটি রাডার স্থাপনার কাছে এ দুর্ঘটনা ঘটে।

মার্কিন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) ও সামরিক কর্মকর্তারা দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

এফএএর প্রাথমিক তথ্য অনুযায়ী, সেসনা ৪৪১ মডেলের বিমানটি অ্যাংকারেজ থেকে উড্ডয়ন করে প্রায় ৪৫০ মাইল দক্ষিণ-পশ্চিমে অবস্থিত কেপ নিউএনহামের উদ্দেশে যাচ্ছিল। স্থানীয় সময় দুপুর ১২টা ১৫ মিনিটের দিকে গন্তব্যের কাছাকাছি বিমানটি বিধ্বস্ত হয়।

ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ডের (এনটিএসবি) আলাস্কা অঞ্চলের প্রধান ক্লিন্ট জনসন জানান, বিমানটিতে দুই পাইলট ও ছয় যাত্রী ছিলেন। বিমানটি পরিচালনা করছিল চার্টার কোম্পানি সিকিউরিটি এভিয়েশন।

আলাস্কান কমান্ড জানিয়েছে, এটি ছিল একটি বেসামরিক ঠিকাদারের পরিচালিত ফ্লাইট। দুর্ঘটনার পর উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে বিমানে থাকা আটজনের সবাই নিহত হয়েছেন বলে নিশ্চিত করে।

সামরিক কর্মকর্তাদের বিবৃতি অনুযায়ী, বিমানটি কেপ নিউএনহাম বিমানবন্দরে বিধ্বস্ত হয়। বিমানবন্দরটি একটি বিমানবাহিনীর রানওয়ে হিসেবে ব্যবহৃত হয় এবং সেখান থেকে লং রেঞ্জ রাডার সাইটে যাতায়াতের সুযোগ রয়েছে।

তবে কী কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে।

#আলাস্কা #বিমান_দুর্ঘটনা #চার্টার_বিমান #যুক্তরাষ্ট্র #সেসনা #বিমান_বিধ্বস্ত #আন্তর্জাতিক 

Inga kommentarer hittades


News Card Generator