মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় এনসিপির অভিনন্দন.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় এনসিপির অভিনন্দন..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় এনসিপির অভিনন্দন..
মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় এনসিপির অভিনন্দন..
ছবি: সংগৃহীত

****

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

বৃহস্পতিবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এনসিপির ভেরিফায়েড ফেসবুক পেজে এক বার্তায় নতুন রাষ্ট্রপতিকে অভিনন্দন জানানো হয়।

তবে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আপত্তি জানিয়েছে দলটি। এনসিপির দাবি, জুলাই সনদের ভিত্তিতে রাষ্ট্রপতি নির্বাচন আয়োজন না করে বিএনপি প্রতিশ্রুতি থেকে সরে গেছে।

দলটির অভিযোগ, জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়নের প্রতিশ্রুতি দেওয়া হলেও রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে তা অনুসরণ করা হয়নি।

এর আগে বৃহস্পতিবার দুপুরে রাষ্ট্রপতি নির্বাচনের আগে জাতীয় সংসদ ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম অভিযোগ করেন, বিএনপি সরকার প্রশাসনের বিভিন্ন পর্যায়ে দলীয়করণ করছে। তাঁর দাবি, রাষ্ট্রপতি নির্বাচনেও দলীয় প্রার্থী দিয়ে প্রধানমন্ত্রী নিজেই রাষ্ট্রপতি নির্বাচিত করছেন।

নাহিদ ইসলাম আরও বলেন, জুলাই সনদ বাস্তবায়ন করা হলে রাষ্ট্রপতি নির্বাচন গোপন ব্যালটে হওয়ার কথা ছিল। কিন্তু তা করা হয়নি। ফলে বিএনপি কথায় এক এবং কাজে আরেক অবস্থান নিয়েছে বলে অভিযোগ করেন তিনি।

#মির্জা_ফখরুল #রাষ্ট্রপতি #এনসিপি #নাহিদ_ইসলাম #জুলাই_সনদ #বাংলাদেশ

No comments found


News Card Generator