ভালো খেলোয়াড় হলেও সাকিব ‘নষ্ট ও পচে যাওয়া’ মানুষ: তথ্য উপদেষ্টা..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
ভালো খেলোয়াড় হলেও সাকিব ‘নষ্ট ও পচে যাওয়া’ মানুষ: তথ্য উপদেষ্টা..
ভালো খেলোয়াড় হলেও সাকিব ‘নষ্ট ও পচে যাওয়া’ মানুষ: তথ্য উপদেষ্টা..
ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানের সাম্প্রতিক কর্মকাণ্ড নিয়ে কড়া মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।..

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানের সাম্প্রতিক কর্মকাণ্ড নিয়ে কড়া মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার (১১ আগস্ট) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রম নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, সাকিব ভালো খেলোয়াড় হতে পারেন, তবে মানুষ হিসেবে তিনি ‘নষ্ট ও পচে যাওয়া’।

সাকিব দেশে ফিরলে তাকে পূর্ণ নিরাপত্তা দেওয়া হবে বলেও জানান তথ্য উপদেষ্টা। তার ভাষ্য, দেশে ফিরলে সাকিব আদালতের মুখোমুখি হবেন এবং আইনি অধিকার পাবেন।

একইসঙ্গে শেখ হাসিনার প্রসঙ্গে তিনি বলেন, তিনিও দেশে ফিরলে পূর্ণ নিরাপত্তার সঙ্গে বিচারিক প্রক্রিয়ার মুখোমুখি হবেন এবং নাগরিক ও সাংবিধানিক অধিকার ভোগ করবেন।

জাহেদ উর রহমান বলেন, “এটি ফ্যাসিস্ট আমল নয়, গণতান্ত্রিক রাষ্ট্র।”

#সাকিবআলহাসান #সাকিব #বাংলাদেশক্রিকেট #জাহেদউররহমান #বাংলাদেশ 

نظری یافت نشد


News Card Generator