ভারপ্রাপ্ত স্পিকারের উদ্যোগে, নতুন ভবন পেলো স্বরণীকা উচ্চ বিদ্যালয়ে..

Asif Khan avatar   
Asif Khan
ভারপ্রাপ্ত স্পিকারের উদ্যোগে, নতুন ভবন পেলো স্বরণীকা উচ্চ বিদ্যালয়ে..
ভারপ্রাপ্ত স্পিকারের উদ্যোগে, নতুন ভবন পেলো স্বরণীকা উচ্চ বিদ্যালয়ে..
ছবি: সংগৃহীত

নতুন ভবন নির্মাণে ১.৫৫ কোটি টাকা বরাদ্দ পেয়ে শিক্ষার্থীরা পাবেন উন্নত শিক্ষার পরিবেশ।..

নেত্রকোনার দুর্গাপুর উপজেলার চণ্ডিগড় ইউনিয়নের স্বরনীকা উচ্চ বিদ্যালয়ে অবকাঠামোগত উন্নয়নের জন্য ১ কোটি ৫৫ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। বিদ্যালয়টির চারতলা ফাউন্ডেশনসহ একতলা কমপ্লেক্স ভবন নির্মাণের জন্য এই বরাদ্দটি দেওয়া হয়েছে। জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের একান্ত প্রচেষ্টায় এই বরাদ্দটি এসেছে বলে জানিয়েছেন বিদ্যালয় কর্তৃপক্ষ।

মঙ্গলবার (১১ আগস্ট) নির্ধারিত জমির জরিপ কার্যক্রম সম্পন্ন হয়েছে, যা ভবন নির্মাণের প্রস্তুতি হিসেবে নেওয়া প্রথম পদক্ষেপ। বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা এই নতুন ভবন নির্মাণের সম্ভাবনায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন। নতুন ভবন নির্মাণের ফলে পর্যাপ্ত শ্রেণিকক্ষ তৈরি হবে, যা শিক্ষার্থীদের জন্য একটি সুন্দর, নিরাপদ ও মানসম্মত শিক্ষার পরিবেশ তৈরি করতে সহায়ক হবে।

বিদ্যালয়ের শিক্ষার্থী জান্নাতুল বলেন, “মাননীয় ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল স্যার আমাদের বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়নে যে বরাদ্দ দিয়েছেন, এতে আমরা কৃতজ্ঞ। আমাদের প্রত্যাশা, নতুন ভবন নির্মাণের ফলে বিদ্যালয়ে শিক্ষার পরিবেশ আরও সমৃদ্ধ হবে।”

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব জামাল উদ্দিন মাস্টার বলেন, “শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ গঠনে মানসম্মত শিক্ষার পাশাপাশি একটি সুন্দর ও উপযুক্ত শিক্ষার পরিবেশ অত্যন্ত জরুরি। নতুন ভবন নির্মাণ হলে শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশ আরও উন্নত হবে। পাশাপাশি খেলাধুলা ও সহশিক্ষা কার্যক্রমেও তারা আরও বেশি সুযোগ পাবে। এই বরাদ্দ পেয়ে আমি অত্যন্ত খুশি।”

এছাড়া বিদ্যালয়ের শিক্ষক মো. মজিবুর রহমান বলেন, “এই বিদ্যালয়টি দীর্ঘদিন ধরে নানা কারণে অবহেলার শিকার হয়েছে। বর্তমানে বিদ্যালয়ের জন্য নতুন ভবনের বরাদ্দ পেয়ে আমরা অনেক খুশি হয়েছি। দোয়া করি মহান আল্লাহ্ ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালকে নেক হায়াত দান করুন।”

বিদ্যালয়টির অতীত সাফল্যের ধারাবাহিকতায় শিক্ষার্থীরা বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নিয়ে সাফল্য অর্জন করেছে। ফলে নতুন ভবন নির্মাণের ফলে শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশের সুযোগ বৃদ্ধি পাবে। এই উন্নয়ন কর্মসূচি বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য একটি নতুন দিগন্ত উন্মোচন করবে, যা ভবিষ্যতে আরও সফলতার পথ প্রশস্ত করবে।

Geen reacties gevonden


News Card Generator