বান্দরবান পার্বত্য জেলা পরিষদের ১১তম অন্তর্বর্তীকালীন পরিষদের দায়িত্ব গ্রহণ।.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

বান্দরবান পার্বত্য জেলা পরিষদের ১১তম অন্তর্বর্তীকালীন পরিষদের দায়িত্ব গ্রহণ।..

S M Tarequr Rahman avatar   
S M Tarequr Rahman
বান্দরবান পার্বত্য জেলা পরিষদের ১১তম অন্তর্বর্তীকালীন পরিষদের দায়িত্ব গ্রহণ।..
বান্দরবান পার্বত্য জেলা পরিষদের ১১তম অন্তর্বর্তীকালীন পরিষদের দায়িত্ব গ্রহণ।..
ছবি: সংগৃহীত

চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন মিজ মাম্যাচিং, যোগ দিলেন ১৪ সদস্য।

এস এম তারেকুর রহমান
বান্দরবান প্রতিনিধি..

বান্দরবান পার্বত্য জেলা পরিষদের ১১তম অন্তর্বর্তীকালীন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের যোগদান এবং দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) সকাল ১১টায় বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সভাকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ১১তম অন্তর্বর্তীকালীন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন মিজ মাম্যাচিং। একই সঙ্গে সম্মানিত সদস্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেন—চনুমং, মং ক্যনু, লুসাই মং, মাওসেতুং তংচংগ্যা, দনওয়াই ম্রো, আগষ্টিন ত্রিপুরা, অংজাই উই চাক, রিয়াল দাও বম, আবদুল মাবুদ, মশিউর রহমান, মোহাম্মদ জসিম উদ্দীন, ক্যউ প্রু খেয়াং, মিজ উম্যাসিং ও মিজ কাজী নিরুতাজ বেগম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চীফ এক্সিকিউটিভ অফিসার মোহাম্মদ নজরুল ইসলাম।
এ সময় আরও উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ অফিসার মুহাঃ আবুল মনসুর, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার মো. দিদারুল আলম, বিভিন্ন ন্যস্ত বিভাগের প্রধানগণ, বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, স্থানীয় নেতৃবৃন্দ, সাংবাদিক এবং জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীরা।
দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের ১১তম অন্তর্বর্তীকালীন পরিষদের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হলো। নতুন পরিষদ বান্দরবান পার্বত্য জেলার সার্বিক উন্নয়ন, জনকল্যাণ ও ন্যস্ত বিভাগের কার্যক্রম আরও গতিশীল করতে কাজ করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

Aucun commentaire trouvé


News Card Generator