বুধবার (১২ আগস্ট) সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, পিপিএম। তিনি উপস্থিত পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যা ও প্রস্তাবনা মনোযোগ দিয়ে শোনেন এবং দ্রুত সমাধানে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।
সভায় সর্বোচ্চ ডিউটি পালনকারী ৪ পুলিশ সদস্যকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। পাশাপাশি সদ্য পিআরএল গমনকারী ২ পুলিশ সদস্যকে অবসরজনিত বিদায় সম্মাননা দেওয়া হয়।
সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, থানার অফিসার ইনচার্জ, সিভিল স্টাফসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
📊
সংবাদ পরিসংখ্যান চার্ট