Satyajit Das | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

   Pinakabagong mga video

Satyajit Das
3 Views · 3 months ago

দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও এইচএসসি ও সমমানের পরীক্ষা গ্রহণ এবং পরীক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ বলে সম্বোধনের প্রতিবাদে বিক্ষোভে ফেটে পড়েছেন শ্রীমঙ্গলের শিক্ষার্থীরা

বুধবার (১৫ জুলাই) দুপুরে শ্রীমঙ্গল সরকারি কলেজের সামনে থেকে এইচএসসি পরীক্ষার্থী ও সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করে শহরের চৌমুহনা সড়ক অবরোধ করেন প্রায় তিন ঘণ্টা ধরে চলা এ কর্মসূচির কারণে শ্রীমঙ্গল-ঢাকা ও মৌলভীবাজার-সিলেট আঞ্চলিক সড়কসহ হবিগঞ্জ রোড, মৌলভীবাজার রোড ও স্টেশন রোডে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায় এতে শতাধিক দূরপাল্লার বাসসহ বিভিন্ন যানবাহন আটকা পড়ে এবং সাধারণ যাত্রী ও পথচারীদের চরম দুর্ভোগ পোহাতে হয়

বিক্ষোভে শিক্ষার্থীরা ‘দফা এক, দাবি এক, মিলনের পদত্যাগ’, ‘এক, দুই, তিন, চার, মিলন তুই গদি ছাড়’ এবং ‘আমি কে, তুমি কে, ফার্মের মুরগি’সহ বিভিন্ন স্লোগান দেন

শিক্ষার্থীদের দাবি, দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত এবং পরীক্ষার্থীদের নিয়ে করা অবমাননাকর মন্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয় তারা শিক্ষামন্ত্রীর ক্ষমা প্রার্থনাকে ‘প্রহসন’ আখ্যা দিয়ে বলেন, শিক্ষার্থীদের মর্যাদা ও শিক্ষা ব্যবস্থার সম্মান রক্ষায় নৈতিক দায় স্বীকার করে শিক্ষামন্ত্রীর পদত্যাগই এখন সময়ের দাবি

বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন সর্বশেষ ও নিরপেক্ষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন

Satyajit Das
9 Views · 3 months ago

শিল্প মানুষের মনন,সংস্কৃতি ও সৃজনশীলতাকে সমৃদ্ধ করে আর সেই শিল্পচর্চার মধ্য দিয়েই নিজেকে গড়ে তুলছে তরুণ নৃত্যশিল্পী অদ্বিতীয়া দাস পিউ

২০১২ সালে মৌলভীবাজারে জন্মগ্রহণ করা অদ্বিতীয়া ছোটবেলা থেকেই নৃত্য ও সঙ্গীতের প্রতি গভীর আগ্রহ প্রদর্শন করে আসছে তার পিতা পরীক্ষিত দাস এবং মাতা পূর্ণিমা দাসের উৎসাহ ও অনুপ্রেরণায় সে সাংস্কৃতিক চর্চার পথে এগিয়ে চলেছে বর্তমানে মৌলভীবাজারের স্বনামধন্য নৃত্য প্রতিষ্ঠান ‘নুপুর নিক্কন’-এ নিয়মিত প্রশিক্ষণের মাধ্যমে তার নৃত্যসাধনা অব্যাহত রয়েছে

ইতোমধ্যে বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় শিশু-কিশোর অনুষ্ঠান ‘নতুন কুঁড়ি’-তে নৃত্য পরিবেশন করে অদ্বিতীয়া তার প্রতিভার স্বাক্ষর রেখেছে নিষ্ঠা,অধ্যবসায় এবং শিল্পের প্রতি গভীর ভালোবাসা তাকে ভবিষ্যতের একজন সফল নৃত্যশিল্পী হিসেবে গড়ে উঠতে সহায়তা করছে

অদ্বিতীয়ার মাতা পূর্ণিমা দাস বলেন,“শিল্পচর্চা মানুষের ব্যক্তিত্ব বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এটি শুধু বিনোদনের মাধ্যম নয়,বরং শৃঙ্খলা,নৈতিকতা, সংস্কৃতিবোধ এবং মানবিক মূল্যবোধ অর্জনেরও একটি সুন্দর পথ আমার মেয়ের জন্য সকলের শুভকামনা ও আশীর্বাদ কামনা করছি”

নৃত্য ও সংস্কৃতির এই সুন্দর যাত্রায় অদ্বিতীয়া দাস পিউ আরও সাফল্যের সঙ্গে এগিয়ে যাক,তার প্রতিভা ও সৃজনশীলতা সমাজ ও সংস্কৃতির বিকাশে ইতিবাচক ভূমিকা রাখুক,এটাই প্রত্যাশা

ধর্মীয়,সাংস্কৃতিক,সামাজিক কিংবা পারিবারিক বিভিন্ন অনুষ্ঠানে অদ্বিতীয়ার মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা উপভোগ করতে; +8801783885646 নম্বরে যোগাযোগ করতে পারেন

Satyajit Das
57 Views · 1 year ago

A fighter pilot's breathtaking escape reminds us, war is never the answer. Let’s unite for peace, not conflict.
— Squadron Leader (Rtd) Sadrul Ahmed Khan

Satyajit Das
10,451 Views · 1 year ago

ঢাকার উত্তরায় ঘটে যাওয়া ভয়াবহ বিমান দুর্ঘটনায় নিহত শিক্ষার্থীদের স্মরণে ও আহতদের সুস্থতা কামনায় নারায়ণগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত হয় বিশেষ দোয়া মাহফিল।
সিদ্ধিরগঞ্জের গ্রীন গার্ডেন রেস্টুরেন্টে এই মাহফিলে অংশগ্রহণ করেন জেলা বিএনপির নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদ বলেন, “জাতীয় শোকের এ সময়ে বিএনপি নিহতদের আত্মার মাগফিরাত কামনা করছে এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছে।”

Satyajit Das
4,392 Views · 1 year ago

শ্রীমঙ্গলের একটি বিট পুলিশিং সভায় এএসপির পাশে বসানো হয় একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামিকে। অভিযুক্ত ব্যক্তি থানায় একাধিক মাদক, ডাকাতি ও দস্যুতাসহ ৭টি মামলার আসামি। বিষয়টি স্থানীয় জনগণের মধ্যে ক্ষোভ ও বিস্ময় সৃষ্টি করেছে। আইনের শাসন ও পুলিশের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছে সাধারণ মানুষ। ভিডিওতে রয়েছে সেই সভার গুরুত্বপূর্ণ দৃশ্য এবং স্থানীয়দের প্রতিক্রিয়া।

Satyajit Das
37 Views · 1 year ago

Moulvibazar District BNP organized a prayer and silent procession in memory of the martyrs of the historic July-August uprising. District Convener Faizul Karim Moin, Member Secretary Abdur Rahim Ripon, and other BNP leaders were present.

Satyajit Das
16 Views · 1 year ago

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক ডঃ কুশল বরণ চক্রবর্ত্তী এ ভিডিওতে ‘আমার দেশ’ পত্রিকায় তাঁর বিরুদ্ধে প্রকাশিত উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যাচার ও অপপ্রচারের সরাসরি জবাব দিয়েছেন। "সর্বদা সত্যের জয় হয়" অপপ্রচার সৃষ্টিকারী হলুদ সাংবাদিকদের উদ্দেশ্যে তাঁর বিনীত অনুরোধ।

Satyajit Das
10 Views · 1 year ago

বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা মৌলভী লোকমান আহমদ আনুষ্ঠানিকভাবে "দেয়ালঘড়ি" প্রতীক নিয়ে মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ি) আসনে নির্বাচনী গণপ্রচারনা শুরু করেছেন।

এসময় তিনি নির্বাচনী এলাকার বিভিন্ন স্থানে জনসাধারণের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন এবং উন্নয়ন, ইসলামপন্থী রাজনীতি ও জনসেবামূলক পরিকল্পনার কথা তুলে ধরেন।

Satyajit Das
24 Views · 1 year ago

খেলাফত মজলিস মনোনীত মৌলভীবাজার-০১ (বড়লেখা-জুড়ি) সংসদীয় আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা আলহাজ্ব মৌলভী লোকমান আহমদ স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বিশাল শোডাউন ও গণসংবর্ধনার আয়োজন করা হয়।

এই আয়োজনে অংশগ্রহণ করেন বড়লেখা ও জুড়ি উপজেলার খেলাফত মজলিসের নেতৃবৃন্দ, কর্মী-সমর্থক এবং সর্বস্তরের জনসাধারণ। বর্ণাঢ্য শোভাযাত্রা ও জনসমাবেশের মাধ্যমে এই নেতাকে স্বাগত জানানো হয়।

Satyajit Das
25 Views · 1 year ago

অন্তর্বর্তীকালীন সরকারের নির্লিপ্ততায় সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে উদ্বেগ জানিয়ে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মৌলভীবাজার জেলা যুবদল বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে।

এই বিক্ষোভে নেতৃত্ব দেন জেলা যুবদলের সংগ্রামী সভাপতি জাকির হোসেন উজ্জ্বল এবং সাধারণ সম্পাদক এম এ মুহিত।
সমাবেশে বক্তব্য রাখেন সভাপতি জাকির হোসেন উজ্জ্বল।

Satyajit Das
1,769 Views · 1 year ago

সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে মৌলভীবাজার জেলা যুবদলের বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন তৃণমূলের আস্থাভাজন, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক হাজী নিপার রেজা।

Satyajit Das
43 Views · 1 year ago

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের সহকারী অধ্যাপক কুশল বরণ চক্রবর্তীর পদোন্নতির সাক্ষাৎকারকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয় উপাচার্য ভবনে। একদল শিক্ষার্থী তাঁর বরখাস্তের দাবিতে মব তৈরি করে হেনস্তা করে। প্রায় তিন ঘণ্টা অবরুদ্ধ থাকার পর তিনি প্রশাসনের সহায়তায় ক্যাম্পাস ত্যাগ করেন।
ঘটনাটি নিয়েই দেখুন পুরো প্রতিবেদন লিংকে: https://eyenewsbd.com/articles..../read/chbite-kushl-b

Satyajit Das
52 Views · 1 year ago

রাজনগরে হত্যা মামলার যাবজ্জীবনপ্রাপ্ত পলাতক জয়নাল অবশেষে র‍্যাবের হাতে গ্রপ্তার।

মৌলভীবাজার জেলার রাজনগর থানার ২০২১ সালের একটি হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি জয়নাল আবেদীনকে অবশেষে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯।

চাঁদনীঘাট ব্রিজ এলাকার সিএনজি স্ট্যান্ড থেকে তাকে আটক করা হয়।

Magpakita ng higit pa