Nazrul Islam | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

   ভিডিও পছন্দ হয়েছে

Nazrul Islam
3 ভিউ · 19 দিন আগে

নিখোঁজের ১৮ ঘন্টা পর রোববার সকাল সাড়ে আটার দিকে যুবকের মরদেহ উদ্ধার করেছে ডুবুরি দল।

Nazrul Islam
2 ভিউ · 19 দিন আগে

⁣কক্সবাজারের কুতুবদিয়া চ্যানেলে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ১৮ ঘণ্টা পর মোহাম্মদ শামীম (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে ডুবুরি দল। রোববার (৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে কুতুবদিয়া চ্যানেল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

Nazrul Islam
1 ভিউ · 23 দিন আগে

⁣দালাল চক্রের খপ্পরে পড়ে সাগর পথে মালয়েশিয়া যাওয়ার পথে কিশোর নিখোঁজ

Nazrul Islam
4 ভিউ · 28 দিন আগে

⁣‎কুতুবদিয়ায় ইত্তেফাকুল হুফফাজের উপজেলা শাখার অভিষেক সম্মেলন


‎


‎কুতুবদিয়া প্রতিনিধি:


‎


‎কক্সবাজারের কুতুবদিয়ায় ইত্তেফাকুল হুফফাজ চট্টগ্রাম বাংলাদেশ-এর উপজেলা শাখার অভিষেক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।


‎


‎বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে কুতুবদিয়ার হাফেজ জালাল উদ্দিন আদর্শ হেফজখানা মাদ্রাসা মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মাওলানা ক্বারী আবুল রশিদ প্রধান অতিথি এবং কেন্দ্রীয় মহাসচিব এইচ.এম. জামালউদ্দিন তাওহীদ প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন।


‎


‎এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব হাফেজ আলিমুল হক চৌধুরী আল আজহারী,কক্সবাজার উত্তরের সিনিয়র সহ-সভাপতি মাওলানা ছানাউল্লাহ সিকদারসহ অন্যান্যরা।


‎


‎সম্মেলনে সংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের হাফেজ, আলেম ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে কুরআন-হাদিসের শিক্ষা প্রচার, হাফেজদের কল্যাণ এবং সংগঠনের কার্যক্রমকে কুতুবদিয়ায় আরও গতিশীল করার বিষয়ে আলোচনা করা হয়।


‎


‎এ সময় ইত্তেফাকুল হুফফাজ চট্টগ্রাম বাংলাদেশ-এর কুতুবদিয়া উপজেলা শাখার নতুন কমিটি ঘোষণা ও দায়িত্ব হস্তান্তর করা হয়। কিমিটিতে হাফেজ মাওলানা মোরশেদ আলম কুতুবী সভাপতি এবং হাফেজ মাওলানা ইউনুস কুতুবীকে সেক্রেটারির করে ২১ সদস্যের কমিটি অনুমোদন দেওয়া হয়।


‎

Nazrul Islam
2 ভিউ · 1 মাস আগে

উপজেলার বড়ঘোপ ইউনিয়নের মুরালিয়া গ্রামে রাতের আধারে মাদক সেবনের সময় স্থানীয় কয়েকজন যুবককে হাতেনাতে ধরে এলাকাবাসী। পরে অভিভাবকদের জিম্মায় সর্তকতামূলক ছেড়ে দেওয়া হয়েছে বলে জানান স্থানীয়রা। তবে সচেতন মহল বলছে পুলিশের নিয়মিত অভিযান জরুরী।

Nazrul Islam
2 ভিউ · 2 মাস আগে

⁣এলাকায় মাদক কেনাবেচা ও সেবনের অভিযোগ নিয়ে মানুষের মুখে মুখে আলোচনা চলছে। অভিভাবকরা সন্তানদের ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত, আর সাধারণ মানুষ নিরাপত্তাহীনতা অনুভব করছেন।
প্রশ্ন হলো, যদি সাধারণ মানুষ এসব বিষয়ে জানতে পারে, তাহলে সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরে বিষয়গুলো কতটা আসছে? নাকি তথ্য থাকা সত্ত্বেও কার্যকর ব্যবস্থা নেওয়া যাচ্ছে না?
মাদকের বিরুদ্ধে নিয়মিত গোয়েন্দা নজরদারি, নিরপেক্ষ অভিযান এবং প্রকৃত মাদক কারবারিদের আইনের আওতায় আনা এখন সময়ের দাবি। কুতুবদিয়ার তরুণ সমাজকে রক্ষা করতে হলে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। মাদকের বিরুদ্ধে কোনো আপস নয়।

Nazrul Islam
1 ভিউ · 2 মাস আগে

অতিরিক্ত লবণ বোঝাই দানব আকৃতির মাহিন্দ্রা গাড়িগুলোর বেপরোয়া চলাচলে নষ্ট হচ্ছে গ্রামীণ সড়ক।

Nazrul Islam
1 ভিউ · 2 মাস আগে

⁣‎ উত্তাল সাগরের ভাঙনে বিলীন শফিউলের সোনার সংসার, স্বপ্ন ভঙ


‎


‎কক্সবাজারের দ্বীপ উপজেলা কুতুবদিয়া চারদিকে উত্তাল সাগর, আর সেই সাগরের সঙ্গে প্রতিনিয়ত লড়াই করে টিকে থাকার গল্প যেন এখানকার মানুষের নিত্যদিনের বাস্তবতা সেই বাস্তবতারই এক জীবন্ত নাম শফিকুল ইসলাম (শকুল্লাহ)


‎


‎পূর্ব তাবালেরচর ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শকুল্লাহ, পিতা মনু মিয়া বহু কষ্টে নিজের বসতভিটা ও পরিবারের নিরাপত্তার জন্য বাঁশের জাল দিয়ে ভাঙন প্রতিরোধের চেষ্টা করেছেন কিন্তু প্রকৃতির ভয়াল রূপের সামনে সেই চেষ্টা যেন মুহূর্তেই অসহায় হয়ে পড়ে


‎


‎সরেজমিন দেখা যায়, উত্তাল ঢেউ বারবার আছড়ে পড়ছে বাঁশের তৈরি প্রতিরক্ষা কাঠামোর ওপর কয়েকজন মানুষ জীবন বাজি রেখে সেটি রক্ষার চেষ্টা করছেন প্রতিটি ঢেউ যেন তাদের স্বপ্ন, ঘাম আর বছরের পর বছরের সঞ্চয়কে গ্রাস করার হুমকি দিচ্ছে


‎


‎শকুল্লাহর মতো উপকূলের অসংখ্য মানুষ জানেন না, আগামী জোয়ারের পরও তাদের ঘর থাকবে কি না সন্তানদের নিয়ে কোথায় আশ্রয় নেবেন, সেই অনিশ্চয়তা নিয়েই প্রতিদিন ঘুম ভাঙে তাদের ভাঙনের সঙ্গে লড়াই করতে গিয়ে অনেকেই শেষ সম্বলটুকুও হারিয়ে ফেলছেন


‎


‎কুতুবদিয়ার উপকূল আজ শুধু একটি এলাকার সমস্যা নয়, এটি জলবায়ু পরিবর্তনের কঠিন বাস্তবতার প্রতিচ্ছবি স্থায়ী ও টেকসই বেড়িবাঁধ, কার্যকর ভাঙনরোধ প্রকল্প এবং দ্রুত সরকারি উদ্যোগ ছাড়া শকুল্লাহদের মতো আরও অনেক পরিবার একদিন মানচিত্র থেকেই হারিয়ে যেতে পারে


‎


‎শকুল্লাহর গল্প একজন মানুষের গল্প নয় এটি কুতুবদিয়ার হাজারো উপকূলবাসীর গল্প, যারা প্রতিদিন সমুদ্রের সঙ্গে যুদ্ধ করে বেঁচে থাকার অধিকার রক্ষার চেষ্টা করছেন তাদের এই নীরব সংগ্রাম যেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে এবং দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের পথ তৈরি করে

Nazrul Islam
4 ভিউ · 2 মাস আগে

⁣উত্তাল ঢেউয়ের আঘাতে সাগরে বিলীন হচ্ছে কুতুবদিয়া


নিজস্ব প্রতিবেদক, কুতুবদিয়া:


বঙ্গোপসাগরের উত্তাল ঢেউ ও বৈরী আবহাওয়ার প্রভাবে কক্সবাজারের দ্বীপ উপজেলা কুতুবদিয়ার বিভিন্ন উপকূলীয় এলাকায় ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে জোয়ারের তীব্র ঢেউয়ে উপকূলের বিস্তীর্ণ এলাকা ধীরে ধীরে সাগরগর্ভে বিলীন হচ্ছে এতে বসতভিটা, কৃষিজমি, বেড়িবাঁধ ও গুরুত্বপূর্ণ অবকাঠামো হুমকির মুখে পড়েছে


স্থানীয়দের অভিযোগ, কয়েকদিনের টানা বৈরী আবহাওয়া ও অস্বাভাবিক জোয়ারে ভাঙনের মাত্রা আরও বেড়েছে কোথাও কোথাও ঢেউ সরাসরি বেড়িবাঁধে আঘাত হানছে, আবার কোথাও উপকূলের মাটি ধসে পড়ে সাগরে মিলিয়ে যাচ্ছে ফলে প্রতিদিনই বাড়ছে আতঙ্কে থাকা উপকূলবাসীর সংখ্যা


স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে টেকসই উপকূলীয় প্রতিরক্ষা বাঁধ নির্মাণের দাবি জানানো হলেও এখনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়নি সাময়িক মেরামত ভাঙন ঠেকাতে ব্যর্থ হওয়ায় প্রতি বর্ষা মৌসুমেই নতুন নতুন এলাকা ঝুঁকিতে পড়ছে


উপকূল বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি এবং ঘন ঘন বৈরী আবহাওয়া কুতুবদিয়ার মতো দ্বীপাঞ্চলের জন্য বড় হুমকি হয়ে উঠেছে দ্রুত টেকসই বেড়িবাঁধ নির্মাণ ও উপকূল সুরক্ষায় দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন না হলে ভবিষ্যতে আরও বিস্তীর্ণ এলাকা সাগরে বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে

Nazrul Islam
4 ভিউ · 2 মাস আগে

নিজস্ব প্রতিবেদক

Nazrul Islam
5 ভিউ · 2 মাস আগে

⁣কৃত্রিমভাবে জলাবদ্ধতা সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: কুতুবদিয়া ইউএনও মিজানুর রহমান
নিজস্ব প্রতিবেদক, কুতুবদিয়া:
কক্সবাজারের কুতুবদিয়া উপজেলায় কৃত্রিমভাবে জলাবদ্ধতা সৃষ্টি, পানি চলাচলে বাধা প্রদান এবং সরকারি খাল-কালভার্ট দখলের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মিজানুর রহমান
তিনি বলেন, "টানা বর্ষণে প্রাকৃতিকভাবে কিছু এলাকায় জলাবদ্ধতা তৈরি হলেও, কোথাও ইচ্ছাকৃতভাবে পানি চলাচলে বাধা সৃষ্টি, খাল-কালভার্ট দখল কিংবা মাছ ধরার জন্য প্রতিবন্ধকতা তৈরি করা হলে তা কোনোভাবেই সহ্য করা হবে না এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে"
ইউএনও আরও বলেন, জনগণের দুর্ভোগ কমাতে উপজেলা প্রশাসন পানি নিষ্কাশনের প্রতিবন্ধকতা চিহ্নিত করে দ্রুত অপসারণে কাজ করছে স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট দপ্তরগুলোকেও এ বিষয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে
তিনি স্থানীয় বাসিন্দাদের উদ্দেশে আহ্বান জানিয়ে বলেন, কেউ যেন ব্যক্তিস্বার্থে পানি চলাচলের পথ বন্ধ না করেন কোথাও এ ধরনের ঘটনা ঘটলে উপজেলা প্রশাসনকে দ্রুত অবহিত করার অনুরোধ জানান তিনি
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জলাবদ্ধতা নিরসনে প্রয়োজনীয় অভিযান ও তদারকি অব্যাহত থাকবে

Nazrul Islam
7 ভিউ · 3 মাস আগে

⁣কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের চেয়ারম্যান রোডসংলগ্ন পশ্চিম পাশের সমুদ্রতীর থেকে নিখোঁজ এক জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে
‎

Nazrul Islam
4 ভিউ · 3 মাস আগে

নিজস্ব প্রতিবেদক

Nazrul Islam
9 ভিউ · 3 মাস আগে

⁣কক্সবাজারের কুতুবদিয়ায় উপজেলা পর্যায়ের “Startup, Science Project and Innovation Idea Showcasing Program” উপলক্ষে প্রদর্শনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
‎
‎শুক্রবার (১২ জুন) কুতুবদিয়া মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মিজানুর রহমান। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলাল আহমদ।
‎
‎অনুষ্ঠানে বক্তব্য রাখেন কুতুবদিয়া সরকারি কলেজের প্রভাষক ইশতেহাদুল ইসলাম, কুতুবদিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক খাদেমুল ইসলামসহ অন্যান্য অতিথিবৃন্দ। অনুষ্ঠানের সঞ্চালনা করেন কুতুবদিয়া মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মুহাম্মদ জহিরুল ইসলাম।
‎
‎এ সময় উপস্থিত ছিলেন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিগারুন নাহার, কুতুবদিয়া মডেল স্কুল অ্যান্ড কলেজের সিনিয়র শিক্ষক বদরুল আনাম মুবিন,কুতুবদিয়া মহিলা কলেজের প্রভাষক মোঃ নজরুল ইসলাম সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

‎অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা, বিজ্ঞানভিত্তিক প্রকল্প ও স্টার্টআপ ধারণা তুলে ধরা হয়। এতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে তাদের প্রকল্প প্রদর্শন করেন।

‎
‎অনুষ্ঠান শেষে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বক্তারা শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক ও উদ্ভাবনী চিন্তায় উদ্বুদ্ধ করতে এ ধরনের আয়োজন নিয়মিত করার ওপর গুরুত্বারোপ করেন।

Nazrul Islam
11 ভিউ · 4 মাস আগে

⁣নিজস্ব প্রতিবেদক, কুতুবদিয়া
কক্সবাজারের কুতুবদিয়ায় ডেনিস বোটে উঠতে গিয়ে হুড়োহুড়ির ঘটনায় কয়েকজন যাত্রী সাগরে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার বিকেলে উপজেলার দরবার ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, যাত্রীদের নিরাপদে ও পর্যায়ক্রমে বোটে ওঠার জন্য বারবার সতর্ক করা হলেও অনেকে তা উপেক্ষা করেন। আগে যাওয়ার প্রতিযোগিতায় একজন আরেকজনকে ধাক্কা দিয়ে দ্রুত বোটে ওঠার চেষ্টা করেন। একপর্যায়ে অতিরিক্ত হুড়োহুড়ি ও ধাক্কাধাক্কির কারণে কয়েকজন যাত্রী ভারসাম্য হারিয়ে সাগরের পানিতে পড়ে যান।
ঘটনাস্থলে উপস্থিত অন্যান্য যাত্রী ও স্থানীয় লোকজন দ্রুত উদ্ধারকাজে এগিয়ে আসেন। তাৎক্ষণিকভাবে পানিতে পড়ে যাওয়া যাত্রীদের উদ্ধার করা হয়। এ ঘটনায় কেউ গুরুতর আহত হয়েছেন কি না, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, ঘাটে উপস্থিত অনেকেই যাত্রীদের ধৈর্য ধরে সারিবদ্ধভাবে বোটে ওঠার অনুরোধ করলেও কেউ কারও কথা শোনেননি। ফলে সামান্য অসতর্কতা থেকেই এমন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়।
স্থানীয় সচেতন মহল ঘাট এলাকায় যাত্রী ওঠানামার সময় শৃঙ্খলা নিশ্চিত করা, পর্যাপ্ত তদারকি বৃদ্ধি এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন। তাদের মতে, সময়মতো সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ না করলে ভবিষ্যতে আরও বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

Akhi Aktar Rehena
6 ভিউ · 4 মাস আগে

⁣৫ জন মেয়ে ভয়ঙ্কর জঙ্গলের মাঝে আটকে পড়ে | Movie Explained in Bangla

আরো দেখুন